বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা

সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট-২০২৬) সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে যুব নেতৃত্বধীন নেক্সাস পরিকল্পনা প্রনয়ন বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। যুব, নারী, প্রান্তিক জনগোষ্ঠী, স্থানীয় সরকার এবং অন্যান্য অংশীজনদের অংশগ্রহণে কমিউনিটির অগ্রাধিকারভিত্তিক সমস্যা চিহ্নিত করে একটি সমন্বিত নেক্সাস পরিকল্পনা প্রণয়ন করার উদ্দেশ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণমূলক পি আর এ পদ্ধতির মাধ্যমে কমিউনিটির সম্পদ, ঝুঁকি, সেবার ঘাটতি ও সম্ভাবনা বিশ্লেষণ করে মানবিক সহায়তা, উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং জলবায়ু সহনশীলতাকে একত্রিত করে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করা হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি ও অংশীজন সম্পৃক্ততার মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হবে।

অংশগ্রহন করেন সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি, ধমীয় প্রতিনিধি, উন্নয়ন কর্মী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যুব প্রতিনিধি ও অন্যান্য।

উদ্দেশ্য সমূহ যুবদের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা নেক্সাস প্রোগ্রামের পদ্ধতি, নীতি ও পিআরএ অংশগ্রহণমূলক টুল ব্যবহার করে কমিউনিটির মানুষের সঙ্গে যৌথভাবে স্থানীয় সমস্যা চিহ্নিত, বিশ্লেষণ এবং সমাধানভিত্তিক কমিউনিটি লিড নেক্সাস প্লান প্রণয়ন করতে পারে। এই পরিকল্পনা সাতক্ষীরায় চিহ্নিত পাঁচটি অগ্রাধিকারভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

কমিউনিটি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী সংস্থা এবং সিভিল সোসাইটি সংগঠনের মধ্যে কার্যকর অংশীদারিত্ব ও সমন্বয় জোরদার করা, যাতে স্থানীয় বাস্তবতা, জনগণের প্রয়োজন এবং প্রমাণভিত্তিক তথ্যের ভিত্তিতে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা যায়।

অ্যাডভোকেসি, সংলাপ ও অংশীদারিত্বমূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা, যাতে কমিউনিটির অগ্রাধিকার, চাহিদা ও প্রস্তাবনাগুলো স্থানীয় উন্নয়ন পরিকল্পনা, সেবা প্রদান এবং বাস্তবায়ন কার্যক্রমে প্রতিফলিত হয়।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল