মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় “মা” ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু পরিষদ পৌর শাখার পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান কে শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান
নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “মা”
ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখা।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৯টায় শহরের সুলতানপুরস্থ জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে গিয়ে ফুল,
ফল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান ও।বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ডিবি ইউনাইটেড হাইস্কুলের।মানবীক প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

“মা” ফাউন্ডেশনের সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশনের সেবা সপ্তাহ উপলক্ষে আত্মমানবতার সেবায় অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা অসহায় মানুষের হাতে তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল দীর্ঘদিন ধরে দলীয় কর্মকান্ডের পাশা পাশি মায়ের প্রতি ভালবাসা থেকে সে “মা” ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেকার ও স্বামী পরিত্যক্তা নারীদের কর্মক্ষম করে তুলতে সেলাই মেশিন
বিতরণ, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ, সেমাই চিনি বিতরণসহ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। তার এ মহৎ উদ্যোগকে আমি স্বাগত ও
ধন্যবাদ জানায়। তার জীবদ্দশায় সে সারাজীবন অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাবে এই কামনা করি।” এসময় উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের
বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ ও মো. জুলফিকার আলী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিজ্ঞ সিনিয়র সদস্যকে লাঞ্ছিত করা এবং পেশাগতবিস্তারিত পড়ুন

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনজীবীরা। সোমবারবিস্তারিত পড়ুন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন