বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অভিনব কায়দায় ইজিবাইক নিয়ে চম্পট দিলো প্রতারক চক্র!

সাতক্ষীরা শহরে অভিনব কায়দায় ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছে সংঘবদ্ধ প্রতারক চক্র।

শনিবার সকাল সাড়ে ৯টায় মিলবাজার সংলগ্ন বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

লাবসা গ্রামের আব্দুল কাদের ছেলে ইজিবাইক চালক শেখ জাকির হোসেন জানান, ‘সাতক্ষীরা বিজিবি হেড কোয়াটারের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ২জন অজ্ঞাতনামা লোক সদর থানার সামনে যাবে বলে আমার ইজিবাইকে ওঠে। ওঠার পর দুজনের মধ্যে একজন ব্যক্তি বলে বাড়িতে আমার জরুরী ফাইল রেখে আসছি, আপনারা একটু দাঁড়ান, আমি ফাইলটা নিয়ে আসি। এ কথা বলে একজন চলে যায় এবং অপর ব্যক্তি ইজিবাইকে বসে থাকে। কিছুক্ষণ পর ঐ ব্যক্তি ফিরে আসতে দেরি করায় ইজিবাইকে বসে থাকা ব্যক্তি আমাকে বলে, ভাই আমি তো প্রশাসনের লোক, আপনার কোন সমস্যা নেই, আমি গাড়িতে বসে আছি, আপনি একটু লোকটাকে ডেকে আনুন। এসময় আমি সরল বিশ্বাসে লোকটাকে ডাকতে গেলাম এবং কাউকে না পেয়ে ফিরে এসে দেখি আমার ইজিবাইক এবং সেই লোকটা সেখানে নেই।’

ইজিবাইক চালকের আয়ের একমাত্র সম্বল ইজিবাইকটি এভাবে চুরি হয়ে যাওয়ায় চালক শেখ জাকির হোসেন কান্নায় ভেঙ্গে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিক বিয়য়টি সদর থানায় অবহিত করতে বলেন।

এব্যাপারে ইজিবাইক চালক জাকির হোসেন সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছের।

সচেতন মহলের দাবী, শহরের চায়না বাংলার সামনে একই ধরনের ঘটনার পর পুনরায় আবার এ ধরনের ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। সাতক্ষীরা শহরে দিনের পর দিন এধরনের প্রতারক চক্র বৃদ্ধি পাচ্ছে।
প্রতারক চক্রকে সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন সচেতন মহল।

এব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ইজিবাইক জাকির হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল