বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে খুলনা বিভাগীয় মহাসমবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিসভা

আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় মহাসমবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় সমন্বিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বুধবার বেলা ১২ টায় শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত সমন্বিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্যসচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক কামরুজ্জামান টুকু, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল বলেন, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। সকল বাধা অতিক্রম করে আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় মহাসমবেশ সফল করার উদ্দেশ্যে সাতক্ষীরা জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সেখানে যোগ দেবেন বলে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন। বিভাগীয় মহাসমাবেশকে সামনে রেখে তিনি দলীয় নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া