মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিক্রিত জমি ফেরত পেতে মিথ্যেচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার বৈকারীতে চাচাতো ভাইয়ের কাছে বিক্রিত জমি ফেরত পেতে বোনদের দিয়ে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে, ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন খলিলনগর গ্রামের মোঃ জিয়াদ আলীর ছেলে মোঃ মাহবুবুর রহমান।

রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মৃত চাচা তারাচাঁদ মন্ডলের ৩ মেয়ে ৪ ছেলে। চাচা তারাচাঁদের সম্পত্তি ৭ ভাই-বোন মধ্যে ভাগ বন্টন হওয়ার পর ভাইয়েরা তাদের বোনদের তাড়িয়ে দেয়। তাদের মধ্যে ২ বোন শাহানারা খাতুন ও হাসিনা খাতুনের টাকার প্রয়োজন হলে তারা তাদের ভাগের সম্পত্তি আপন ভাইদের কাছে বিক্রি করতে চাইলে তারা ক্রয় করতে রাজিনা হওয়ায় আমার কাছে বিক্রয় করতে চাইলেও আমি অস্বীকৃতি জানাই। একপর্যায়ে তাদের অভাবের কথা বিবেচনা করে আমি দাঁতভাঙ্গা, খলিলনগর ও বৈকারী তিনটি মৌজায় মোট ৫৭ শতক সম্পত্তি ক্রয় করি। সম্পত্তি ক্রয়ের পূর্বেই তারা দুই বোন আমার কাছ থেকে টাকা গ্রহণ করে এবং রেজিষ্ট্রি করার দিন সমুদয় টাকা তাদের বুঝিয়ে দেই। জমি ক্রয়ের পর আমার বিরুদ্ধে চাচাতো ভাইয়েরা থানায় অভিযোগ দিলে এসআই সুভাষ তদন্তে গেলে হাসিনা ও শাহানারা তাদের টাকা বুঝে পাওয়ার বিষয়টি স্বীকার করে।

মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, কিছুদিন পর আমার চাচাত ভাই রফিকুল ইসলাম (বাবু), হারুন উর রশিদ ও তার ছেলে শহীদুল ইসলাম আমার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত শুরু করে। একপর্যায়ে ওই দুই বোন শাহানারা খাতুন এবং হাসিনা খাতুনকে কৌশলে তাদের পক্ষে নিয়ে আমি তাদের কাছ থেকে জোরপূর্বক সম্পত্তি লিখে নিয়েছি, টাকা পরিশোধ করিনি এমন মিথে অভিযোগ করতে থাকে। শাহানারা ও হাসিনার বিক্রিত একটি জমি তাদের ভিটার মধ্যে পড়ায় তারা এধরনের ষড়যন্ত্র শুরু করে। কিভাবে আমার কাছ থেকে ওই সম্পত্তি ফেরত নেওয়া যায় সে জন্য তারা আমার বিরুদ্ধে মিথ্যো ও ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছে। এর ফলশ্রুতিতে গত ২৫ মার্চ হারুন উর রশিদের ছেলেতাদের দুই ফুফু হাসিনা ও শাহানারা খাতুনকে দিয়ে সাতক্ষরা একটি মিথ্যে সংবাদ সম্মেলন করে। এছাড়া থানায় একটি মিথ্যে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সদর থানার এস আই তদন্তের যান। কিন্তু উক্ত জমি নিয়ে আমি আদালতে একটি মামলা দায়ের করি। উক্ত মামলা চলমান রয়েছে।

প্রকৃতপক্ষে আমার কাছ থেকে সম্পত্তি ফেরত নেওয়ার উদ্দেশ্যেই উল্লেখিত হারুন উর রশিদ ও তার ছেলে এধরনের মিথ্যেচার করে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি এধরনের মিথ্যেচারের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

প্রসঙ্গতঃ সংবাদ সম্মেলনে হাছিনা খাতুনের জামাতা রফিকুল ইসলাম উপস্থিত থেকে তার শাশুড়ি টাকা বুঝে পেয়েছেন বলে স্বাক্ষ্য দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ