শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিভিন্ন প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস পালন

সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা, সামাজিক ও অন্যান্য প্রতিষ্ঠানে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা পূর্বক বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জি.এম.জুলফিকার আব্দুল্লাহ, শিক্ষক আবু সাঈদ, মাও. আবুল খায়ের, রবিউল ইসলাম, শেখ তাজুর রহমান, মুহাম্মদ আবুল খায়ের, জান্নাতুল ফেরদৌস, মামুন অর রশীদ, মো. শরিফুল ইসলাম প্রমুখ। এর আগে সকালে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক আনিসুর রহমান।

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের হল রুমে উপাধ্যক্ষ মহানন্দ মজুমদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদার।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর এম.এম নজমুল হক, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী আহসান কবীর, এনভায়রনমেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার দাস, আরএসি বিভাগীয় প্রধান মো. এনামুল হাসান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের বিভাগীয় প্রধান ছিদ্দিক আলী প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কম্পিউটার বিভাগীয় প্রধান ফারুক হোসেন।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা পূর্বক বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।


সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, আবুল হাসান, জিএম আলতাফ হোসেন, কানাইলাল মজুমদার, সহকারী শিক্ষক মো. কাবিজুল ইসলাম, নারগিস আরা প্রমুখ।
এর আগে সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন গাজী মোমিন উদ্দিন।

সাতক্ষীরায় জেলা লেডিস ক্লাবের আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা লেডিস ক্লাবের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব জেলা লেডিস ক্লাবের সভানেত্রী মিসেস জেসমিন জাহান।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য জেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ফারহা দিবা সাথী।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পত্মী নাদিয়া আফরোজ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোস্না আরা, সহ সভাপতি সালেহা ইসলাম, সাহানা মুহিত, সদস্য নাজমুন নাহার মুন্নি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, মুরশিদ জাহান শিলা, চন্দন, রাফিয়া, মোহসেনা প্রমুখ।
আলোচনা সভা শেষে মহিলাদের অংশ গ্রহণে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের মৃত আশরাফ এর পুত্র আলমগীর,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান
  • হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
  • সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক
  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ