শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুস্থ থাকতে ডাবের পানি

গরমের স্বস্তি কেবল বরফ ঠান্ডা এক গ্লাস পানি। এ পানির স্বাদ বাড়াতে তাই নানা উপাদান যুক্ত করা হয় তারতম্য বুঝে। কাঠ ফাটা রোদ থেকে রেহাই পেতে কিংবা তৃষ্ণা মিটাতে লেবু পানি কিংবা বাজারজাত প্যাকেটের গুঁড়া মিশ্রণ পানির স্বাদ বাড়িয়ে তুলে কয়েক গুণ। তবে এসব পানীয় আপনার তাৎক্ষণিক তৃষ্ণা মেটাতে পারলেও শরীরের প্রয়োজনীয় পানির অভাব কোনোভাবেই পূরণ করতে পারে না। ফলে ডিহাইড্রেড, ঠোঁট শুকিয়ে আসা, চোখে ঝাপসা দেখা, মাথাব্যথার মতো নানা সমস্যা দেখা দেয়। তাই শরীরের প্রয়োজন পর্যাপ্ত পানি। এ ক্ষেত্রে গরমে আরাম সঙ্গে পানির তৃষ্ণা মিটাতে ডাবের পানি হতে পারে অন্যতম এক মাধ্যম।

ডাবের পানি মূলত মিষ্টি হয়ে থাকে। তবে ডাবের ভেতরে থাকা নারিকেলের ওপর নির্ভর করে মিষ্টির তারতম্য হয়ে থাকে। একটি সম্পূর্ণ ডাবের পানি পান করলে আপনার শরীর তাৎক্ষণিকভাবে শক্তি ফিরে পায় সঙ্গে শরীর পায় নাইট্রোজেন, ফসফরাস এবং ক্যালসিয়াম। এ ছাড়া গরমে যাদের পেট ফেঁপে থাকে কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য ডাবের পানি খুবই উপকারী। অন্যদিকে যাদের উচ্চরক্তচাপের কারণে নানা রোগে ভুগছেন তারা তাদের খাবার তালিকায় এ ডাবের পানি যুক্ত করতে পারেন। এতে থাকা প্রচুর পরিমাণে পটাসিয়াম আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। এ ছাড়া ওজন কমাতেও ডাবের পানি বেশ কার্যকরি। মূলত এতে থাকা কম কম সুগার এবং কম ক্যালরির কারণেই ওজন নিয়ন্ত্রণে ডায়েট খাবার তালিকায় ডাবের পানি যুক্ত করা হয়। এর পাশাপাশি ডাবের পানিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল-এর গুণাবলি যা আপনার শরীরকে রোগ প্রতিরোধক হিসাবে তৈরি করতে সহয়তা করবে।

গরমের এ সময়ে অনেক বেশি শরীর ডিহাইড্রেড হয়ে পরে কিংবা অনেকেরই পেটে নানা সমস্যা হয়ে থাকে। গরমে পেট ফাঁপা কিংবা পেট খারাপ হলে ডাবের পানি হতে পারে আপনার রোগ মুক্তির অন্যতম উপায়। ডাবের পানিতে আছে ইলেক্ট্রোলাইট যা আপনার শরীরের হারিয়ে যাওয়া শক্তি ফিরিয়ে আনতে সহয়তা করে এবং পানির অপূর্ণতা দূর করে। এ ছাড়া আলসার, পেটে পাথর কিংবা ত্বকের পানির অপূর্ণতা দূর করে আপনার ত্বক ব্রণের হাত থেকেও মুক্ত রাখে এ ডাবের পানি। কাজেই গরমে নিজেকে সুস্থ রাখতে ডাবের পানি হতে পারে আপনার হাতের কাছের এক সহজ পানীয় এবং খনিজ লবণের উৎস।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত