সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৫ ছাত্র সংগঠনের নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ

ভোটাধিকার, সন্ত্রাস-দখলদারিমুক্ত নিরাপদ ক্যাম্পাস, সবর্জনীন শিক্ষা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী ছাত্র সংগঠনের ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’ নামে নতুন জোটের আত্মপ্রকাশ হয়েছে। আপাতত ১৫ ছাত্র সংগঠনের নেতৃত্বে এ জোট গঠন হলেও শিগগিরই আরও বেশ কয়েকটি ছাত্র সংগঠন এতে যোগ দেবে।

সমন্বয়ক নির্বাচিত হয়েছেন তিনজন। তারা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।

মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। সব ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে ছাত্র সংগঠনগুলো এক প্রতিনিধিসভায় এ নতুন ছাত্র জোটের নাম ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

তিনি বলেন, ভোটাধিকার, সন্ত্রাস-দখলদারিমুক্ত নিরাপদ ক্যাম্পাস, সর্বজনীন শিক্ষা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ৯ দফার ভিত্তিতে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলতে ক্রিয়াশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠন সম্মিলিতভাবে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের নাম আমি ঘোষণা করছি। দেশের ১৮ কোটি মানুষ যারা অধিকার বঞ্চিত, তাদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। ভোটাধিকার বঞ্চিত সব মানুষ এই ফ্যাসিবাদবিরোধী ঐক্যে অংশগ্রহণ করে একটি স্বনির্ভর, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে সেই বাংলাদেশের প্রত্যাশায় আগামী দিনের রাজপথের সংগ্রামে সবাইকে অংশ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের জোটে ১৫ সংগঠন হলো— জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্রঐক্য, জাগপা ছাত্রলীগ, ছাত্র ফোরাম (গণফোরাম মন্টু), ভাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্র সমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্র সমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্রলীগ (খন্দকার লুৎফর), ছাত্র জমিয়ত বাংলোদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন।

শিক্ষার মান উন্নয়ন, মাতৃভাষায় শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে জাতীয় অনুবাদ সংস্থা গঠন, মেধা ও যোগ্যতার শিক্ষাগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাস ও দখলদারিমুক্ত করা, ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্র সংগঠনের সহাবস্থান প্রভৃতি দাবির পাশাপাশি সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্রে সংস্কারে সরকারবিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলো ৩১ দফা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সাইবার সিকিউরিটি আইনসহ নিবর্তনমূলক সকল কালাকানুন বাতিলের কথাও ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের ঘোষিত ৯ দফা দাবির মধ্যে রয়েছে।

প্রতিনিধিসভায় ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, আপাতত ১৫ ছাত্র সংগঠনের নেতৃত্বে এ জোট গঠন করা হয়েছে। শিগগিরই আরও বেশ কয়েকটি ছাত্র সংগঠন এতে যোগ দেবেন। অতীতে দেশরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে ছাত্র সংগঠনগুলো অগ্রণী ভূমিকা পালন করেছে, প্রতিটি আন্দোলনে সফল হয়েছে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ছাত্র সংগঠনগুলো ঘরে বসে থাকতে পারে না। তাই এবারও ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সবাই একমত। শিগগিরই কর্মসূচি আসবে।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কাদের-আরাফাতের ফোনালাপ : সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ

জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়নবিস্তারিত পড়ুন

  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • শেখ হাসিনা ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী
  • ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান