বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনাথ শিশুদের সঙ্গে কেক কেটে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন র‍্যাবের

অনাথ শিশুদের সঙ্গে কেক কেটে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেনের শুভেচ্ছা বার্তা নিয়ে এলিট ফোর্সটির একটি প্রতিনিধিদল রাজধানীর তেজগাঁওয়ের হলি রোজারিও চার্চে আসে। সেখানে বটমলে হোম অনাথাশ্রমের শিশুদের নিয়ে বড়দিনের কেক কাটেন তারা। এসময় শিশুরা যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে ভক্তিমূলক গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে তেজগাঁও ক্যাথলিক গির্জা হোলি রোজারিও চার্চের (পবিত্র জপমালা রানীর গির্জা) সাবেক পাল পুরোহিত ও ফার্মগেট তেজকুনীপাড়ার সেন্ট জন ভিয়ানী হাসপাতালের নির্বাহী পরিচালক ফাদার কমল কোড়াইয়াসহ চার্চ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

র‍্যাবের অ্যাডিশনাল ডিআইজি আনোয়োর হোসেন বলেন, শান্তির উদ্দেশ্যেই যিশুখ্রিস্টের আগমন। র‍্যাব সর্বদা সচেষ্ট আছে যেন দেশে শান্তি বিরাজ করে। শান্তিপূর্ণভাবে দেশে মানুষ জীবন-যাপন করতে পারে। এটাই আজকের শুভেচ্ছা বার্তা। দেশের শান্তির জন্য আমরা কাজ করে যাবো। আমাদের জন্য দোয়া করবেন।

তিনি বলেন, র‍্যাব ডিজির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে আমরা এখানে এসেছি। প্রত্যেকটা চার্চে যাচ্ছি। শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি। উৎসব যার যার, আনন্দ সবার। সবাই মিলে জিনিসটা দেখা, সব ধর্ম-বর্ণের মানুষের সঙ্গে মেলামেশা এটা আমাদের সংস্কৃতি। সে কারণে আমরা সবাই বের হয়েছি। সবার সঙ্গে শুভেচ্ছাও বিনিময় করছি।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ