শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় ১৫ জনের একটি দল। তাদের মধ্যে অন্তত দুইজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এদের সাতজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম আদালত ভবনের সামনের রঙ্গন কনভেনশন হলের গলিতে পড়ে থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে বেধড়ক মারধর করছে একদল মানুষ। এদের মধ্যে লাল জামা ও মাথায় হেলমেট পরিধানকারী একজনকে ধারালে অস্ত্র দিয়ে সাইফুলের ঘাড়ে ও পিঠে আঘাত করতে দেখা যায়। নিথর পরে থাকা দেহেও কয়েকজন ভারী বস্তু দিয়ে আঘাত করে।

ভিডিও ও ছবি বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত সাতজনের পরিচয় বের করেছে দেশের বিশেষ একটি গোয়েন্দা সংস্থা।
জড়িত সাতজন হলেন- বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এলএলবির ৩৬তম ব্যাচের চতুর্থ সেমিস্টারের ছাত্র শুভ কান্তি দাস, চট্টগ্রামের মেথরপট্টি এলাকার বাসিন্দা সুমন নন্দী, হাজারীগলি এলাকার মৃত মনোরঞ্জন দে’র ছেলে বিকাশ দে (৪০), কোতোয়ালির জলসা মার্কেট এলাকার মৃত সুধীর চক্রবর্তীর ছেলে নারায়ণ চক্রবর্তী (৫০) ও বন্দরের নিমতলা এলাকার মানিক দে’র ছেলে মন্টু দে।

এছাড়া দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাহেরের অনুসারী ও শিপিং কোম্পানি চাকরি করা রাজিব ভট্টাচার্য, চট্টগ্রাম বাকলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিন ফাহিম।

এরই মধ্যে তাদের আসামি করে চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।

সুরতহাল রিপোর্ট তৈরি ও পোস্টমর্টেম অংশ নেয়া একাধিক ব্যক্তি জানিয়েছে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পিঠে ও ঘাড়ে দুটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ভারী বস্তুর আঘাতে মাথার খুলি ও একটি পা ভেঙে গেছে।

এদিকে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ইসকন সমর্থকদের জড়িত থাকার অভিযোগ এনে সংগঠনটি নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছে ছাত্র-জনতা।

বুধবার (২৬ নভেম্বর) নগরের টাইগারপাস, মুরাদপুর, বহদ্দারহাট, আন্দরকিল্লাহসহ বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে টাইগারপাসে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টার দিকে নগরীর টাইগারপাস মোড়ে এ বিক্ষোভ শুরু হয়। দেড় ঘণ্টার বিক্ষোভে প্রায় ৫ হাজার ছাত্র-জনতা অংশ নেয়। বিক্ষোভ থেকে ইসকন নিষিদ্ধে দাবি জানায় ছাত্র-জনতা।

বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ইসকনরা জঙ্গি, যারা গত ১৬ বছর ধরে ছিল স্বৈরাচারদের সঙ্গী। আওয়ামী লীগের সহায়তায় ইসকন ১৬ বছর পৃষ্ঠপোষকতা পেয়ে জঙ্গি সংগঠনে রূপ নিয়েছে। স্বৈরাচারের সঙ্গী হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি করছে ইসকন।’

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘যে রক্তের ওপর দাঁড়িয়ে শেখ হাসিনা এ দেশ ছেড়ে পালিয়েছে, নতুন বাংলাদেশ এসেছে, সে রক্তের ওপর দাঁড়িয়ে চিম্ময়-খুনি হাসিনারা উসকানি দেয়। আমরা স্পষ্ট করে সব প্রেতাত্মাদের বলে দিতে চাই, খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি, জঙ্গি ইসকনকেও দেশছাড়া করা হবে।’

এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতারদের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নগরের মুরাদপুর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নগরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রশিবির নেতারা ইসকনকে জঙ্গি সংগঠন অ্যাখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানায়।

বুধবার জোহরের নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে মুসুল্লিরা। এছাড়া নগরের বহদ্দারহাট এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয়রা।

চট্টগ্রামে মসজিদ ভাঙচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের লোহাগাড়ায়। লোহাগড়ার সংগ্রামী মুসলিম জনতার ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এছাড়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত উগ্রবাদী ইসকন সদস্যদের গ্রেফতার, তাদের দৃষ্টান্তমূলক বিচার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা