বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্সে কে কত পেলেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য শেষ হওয়া আসরে চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। টুর্নামেন্টে এই প্রথম শিরোপা জিতল বিরাট কোহলিরা। গতকাল আহমেদাবাদে শ্বাসরুদ্ধকর ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে আরসিবি।

আইপিএলের সদ্য শেষ হওয়া আসরে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন। রান সংগ্রহে শীর্ষে রয়েছেন গুজরাট টাইটান্সের তারকা ক্রিকেটার সাই সুদর্শন। তিনি ১৫ ম্যাচে এক সেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্যে ৫৪.২১ গড়ে ৭৫৯ রান সংগ্রহ করেন।

এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। তিনি ১৬ ম্যাচে অংশ নিয়ে ৫টি ফিফটির সাহায্যে ৬৫.১৮ গড়ে ৭১৭ রান সংগ্রহ করেন।

ব্যাটসম্যানদের মতো বোলাররাও দারুণ পারফরম্যান্স করেন। বল হাতে ১৫ ম্যাচে সর্বোচ্চ ২৫ উইকেট শিকার করেন গুজরাট টাইটান্সের প্রসিধ কৃষ্ণা। ১৪ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেন আফগানিস্তানের নূর আহমেদ।

ব্যক্তিগত পারফরম্যান্সে যারা নজর কেড়েছেন তারা পেয়েছেন আর্থিক পুরস্কার। ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ ও ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার’-এর মতো পুরস্কারেও পেয়েছেন অনেকে।

পুরস্কার মূল্য হিসেবে কার হাতে কত টাকা উঠল-

১. টুর্নামেন্টে সব থেকে বেশি ৭৫৯ রান করে অরেঞ্জ ক্যাপ সহ ১০ লাখ টাকা পেলেন গুজরাট টাইটান্সের তারকা ব্যাটসম্যান সাই সুদর্শন।

২. সব থেকে বেশি ২৫ উইকেট শিকার করে গুজরাট টাইটান্সের প্রসিধ কৃষ্ণা পেলেন ১০ লাখ টাকা।

৩. সুপার স্ট্রাইকার্স অফ দ্য ফাইনাল ম্যাচ- জিতেশ শর্মা পেলেন ১ লাখ টাকা।

৪. ফ্যান্টাসি কিং অফ দ্য ফাইনাল ম্যাচ- শশাঙ্ক সিং পেলেন ১ লাখ টাকা।

৫. সুপার সিক্সেস অফ দ্য ফাইনাল ম্যাচ (সব থেকে বেশি ছক্কা)- শশাঙ্ক সিং পেলেন ১ লাখ টাকা।

৬. অন দ্য গো ফোরস অফ দ্য ফাইনাল ম্যাচ (ফাইনালে সব থেকে বেশি চার মেরে প্রিয়াংশ আর্য পান ১ লাখ টাকা।

৭. গ্রিন ডট বলস অফ দ্য ফাইনাল ম্যাচ (ফাইনালে সব থেকে বেশি ডট বল)- ক্রুণাল পান্ডিয়া পান ১ লাখ টাকা।

৮. প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ- ক্রুণাল পান্ডিয়া পান ৫ লাখ টাকা।

৯. টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার- সাই সুদর্শন পান ১০ লাখ টাকা।

১০. সুপার স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট- বৈভব সূর্যবংশী পান টাটা কার্ভ গাড়ি।

১১. ফ্যান্টাসি কিং অফ দ্য টুর্নামেন্ট- সাই সুদর্শন পান ১০ লাখ টাকা।

১২. সুপার সিক্সেস অফ দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা)- নিকোলাস পুরান পান ১০ লাখ টাকা।

১৩. অন দ্য গো ফোরস অফ দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টের সব থেকে বেশি চার)- সাই সুদর্শন পান ১০ লাখ টাকা।

১৪. গ্রিন ডট বলস অফ দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টে সব থেকে বেশি ডট বল) মোহাম্মদ সিরাজ সিরাজ পান ১০ লাখ টাকা।

১৫. টুর্নামেন্টের সেরা ক্যাচ নিয়ে কামিন্দু মেন্ডিস পান ১০ লাখ টাকা।

১৬. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার)- সূর্যকুমার যাদব পান ১৫ লাখ টাকা।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল,বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত

বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গেবিস্তারিত পড়ুন

মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত দিয়ে বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে কোনো ধরনের আইনিবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • মমতার বিরুদ্ধে জোট করেছেন সায়নী ঘোষসহ ১৯ তৃণমূল এমপি!
  • ভারত রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর
  • ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর, তথ্য নাকচ বিজিবির
  • সংসদীয় দল ভেঙে বিজেপিকে সমর্থনের ঘোষণা তৃণমূলের ২০ এমপির
  • ভারতের তামিলনাড়ুতে বিজেপিতে ভাঙনের সুর, যে কারণে মোদির সঙ্গ ছাড়লেন প্রভাবশালী নেতা
  • পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি