শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- স্বপন ভট্টাচার্য্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। আওয়ামীলীগ সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে তাই ষড়যন্ত্রকারীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

শনিবার (৩০ জুলাই-২০২২) বিকালে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের পলাশী কলেজ প্রাঙ্গণে তিন ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এ সব কথা বলেন। রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, রোহিতা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন প্রমুখ।

এরআগে এদিন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখে জাতীয় শ্রমিকলীগের নবগঠিত মণিরামপুর উপজেলা ও পৌর শাখার পরিচিত সভা এবং ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

আকস্মিক ও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমেবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ
  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জি এম তো নাই’, বাতিল হলো প্রশ্ন
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত
  • আসিফসহ তার অপকর্মের ‘নেপথ্যের নায়কদের’ তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি