বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজ আন্তর্জাতিক ডিএনএ দিবস

আজ রোববার (২৫ এপ্রিল) বিশ্ব ডিএনএ দিবস। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছর দিনটিকে স্মরণীয় করে উদযাপনের জন্য ‌কমিনিউটি অব বায়োটেকনোলজি বিশ্বখ্যাত একজন নোবেল পুরস্কার বিজয়ী ড. আডা ইয়নাত বিজ্ঞান অ্যাকাডেমির ফেলো অধ্যাপক তোফাজ্জল ইসলামকে প্রবন্ধ উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

২০০৩ সালের ২৫ এপ্রিল বিশ্ব ইতিহাসের অন্যতম একদিন। ঠিক ৬৫ বছর আগে আজকের এই দিনে ওয়াটসন ও ক্রিক ডিএনএ নিয়ে তাদের প্রথম প্রবন্ধ প্রকাশ করেন। তাই ২৫ এপ্রিলকে বিশ্ব ডিএনএ দিবস ঘোষণা করা হয়।

২০১৫ সাল থেকে বাংলাদেশে বিশ্ব ডিএনএ দিবস দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে উদযাপন করা হচ্ছে।

সকল জীবের জীবনরহস্য বহনকারী অণু ডিএনএ। এই ডিএনএ অণুর মধ্যে গোপন কোড আকারে লিখিত আছে জীবের সকল বৈশিষ্ট্য যা বংশানুক্রমে স্থানান্তরিত হয়। জীবের বিচিত্র বৈশিষ্ট্য নির্ণায়ক ডিএনএ এর ক্ষুদ্র অংশ হলো জিন।

বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জীববৈচিত্র্য নিয়ন্ত্রণকারী জিনসমূহের আবিষ্কার এবং ইচ্ছেমতো ডিএনএ অণুতে গোপন কোডে পরিবর্তন করে মানব কল্যাণে নতুন নতুন বিস্ময়কর প্রযুক্তি আবিষ্কার করে চলেছেন।

ডিএনএ-এর মধ্যে ক্ষুদ্রাংশ জিনে ইচ্ছেমতো পরিবর্তন করার কৌশলকে জিন প্রকৌশল বলা হয়। আর জিন প্রকৌশলের মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তিকে জীবপ্রযুক্তি বলা হয়।

সম্প্রতি জীবের ডিএনএকে ফটোশপ বা মাইক্রোসফট ওয়ার্ডের ন্যায় ইচ্ছেমতো এডিট করার সহজ প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে। যাকে জিন এডিটিং প্রযুক্তি বলে। গত বছর দু’জন বিজ্ঞানী- ইমানুয়েল সার্পেন্টিয়ার এবং জেনিফার ডাউডনা সহজ জিন এডিটিং প্রযুক্তি আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পুরষ্কার পেয়েছেন।

ফলে বিজ্ঞানীরা এখন কাঙ্ক্ষিত ডিজাইন অনুযায়ী জীব তৈরির কৌশল রপ্ত করেছেন। জীবের এডিটিং প্রযুক্তি মানবকল্যাণে ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করেছে।

রহস্যময় ডিএনএ অণু নিয়ে গবেষণা করে অসংখ্য বিজ্ঞানী নোবেল পুরস্কার অর্জন করেছেন। মহামারি করোনাভাইরাস মোকাবিলার সবচেয়ে বড় অস্ত্র পিসিআর পদ্ধতি (রোগ নির্ণয়) এবং ভ্যাকসিন প্রযুক্তি দু’টিও জীবপ্রযুক্তি।

একই রকম সংবাদ সমূহ

জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে কোনো ধর্ম, বর্ণ, গোত্র বা সংস্কৃতির মানুষের জন্য বৈষম্যেরবিস্তারিত পড়ুন

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদবিস্তারিত পড়ুন

  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক
  • সাগর-রুনি হত্যা তদন্তে অগ্রগতি নেই, প্রতিবেদন পেছালো ১২৮ বার
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম