সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আনুশকা-কোহলির সন্তান না দেখাতে হাসপাতালে কড়াকড়ি

দুই ভুবনের দুই তারকা বিরাট কোহলি-আনুশকা শর্মা। গেল সোমবার (১১ জানুয়ারি) এই দুই তারকার ঘর আলো করে আসে কন্যা সন্তান। সন্তান জন্মের সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন বিরাট কোহলি। এরপরই শুভেচ্ছা আর অভিনন্দন বার্তা পেতে থাকেন এই দম্পতি।

দুই থেকে তিন হওয়ার এ খবরে বেশ সাড়া পড়ে যায়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। সেলিব্রিটি দম্পতির সন্তানকে এক ঝলক দেখতে অপেক্ষার প্রহর গুনছেন সবাই। কিন্তু সন্তানের ছবি প্রকাশে অনেকটা গোপনীয়তা অবলম্বন করেছেন কোহলি-আনুশকা দম্পতি। এমনকি হাসপাতালেও বেশ কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মুম্বাইয়ের যে হাসপাতালে আনুশকা ভর্তি আছেন সেখানে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। কারা কখন দেখতে আসছেন সে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের উপহার, ফুল কিংবা অন্যকিছু নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মূলত করোনাভাইরাস প্রকোপের কারণেই এ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানা যায়।

জানা গেছে, নিকটাত্মীয়দের প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। হাসপাতালের কর্মীদেরও মানতে হচ্ছে কঠোর নিয়ম। এমনকি হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে আনুশকার বের হওয়ার জন্য বিকল্প পথের ব্যবস্থাও করা হয়েছে বলে ব্রিচ ক্যান্ডি হাসপাতাল সূত্র জানিয়েছে।

এদিকে জন্মের পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলির কন্যা সন্তানের ছবি এবং ভিডিও ভাইরালের খবর চাউর হয়। তবে তা সত্য নয় বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর