বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আমরা আশা করি বাংলাদেশিদের ভিসা দেবে ভারত’ : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমরা আশা করি, ঢাকায় ভারতীয় হাইকমিশন সম্পূর্ণরূপে কার্যকর হবে এবং বাংলাদেশিদের আবার ভিসা দেবে। আমরা সব সময় বলেছি যে ভারতের সঙ্গে আমরা একটি ভালো কর্মসম্পর্ক চাই। এ ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান রয়েছে।’

মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তৌহিদ আরও বলেন, ‘সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে উভয় দেশেরই স্বার্থ রয়েছে এবং বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তা স্পষ্ট করে দিয়েছেন।’

বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কোনো সুসংবাদ আছে কি না, জানতে চাইলে তৌহিদ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এটি ভারত সরকারের সার্বভৌম সিদ্ধান্ত।’

তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না বলেও জানান।
তবে তিনি বলেন, ‘আমরা আশা করি ভারতীয় হাইকমিশন ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের ভিসা দেবে এবং তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করবে।’

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। পরে ভারত বাংলাদেশিদের ভিসা প্রদান কমিয়ে দেয়। এদিকে নয়াদিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ করলেও ঢাকা এখনো কোনো সাড়া পায়নি।

তিস্তা প্রকল্পে চীন কাজ করবে কি না, জানতে চাইলে তৌহিদ বলেন, ‘দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক রয়েছে এবং এর অধীনে যেকোনো প্রকল্প বাস্তবায়নের জন্য উভয় দেশ যেতে পারে। তবে তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারির শেষের দিকে চীন সফরের সময় ইয়ারলুং সাংপো নদীতে চীনের বৃহত্তম ড্যাম এবং বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর ওপর এর প্রভাবের বিষয়টি উত্থাপন করেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা।

চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না। কারণ ড্যাম থেকে পানি প্রত্যাহার করা হবে না বলে জানান এক কর্মকর্তা।

তৌহিদ আরও বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র উন্নয়নের জন্য ২৯ মিলিয়ন ডলার মূল্যের একটি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রভাবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

গত ২০ ফেব্রুয়ারি ট্রাম্প বলেছিলেন, ইউএসএআইডি বাংলাদেশের দুই ব্যক্তির মালিকানাধীন একটি সংস্থাকে ২৯ মিলিয়ন ডলার দিয়েছে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দেখেছে যে অভিযোগটি সত্য নয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী