বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমাদের নেতারা বড় নেতাদের তেল মারে: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফকে উদ্দেশ্য করে বলেছেন, ‘হানিফ সাহেব আপনি কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার নির্বাচন থেকে শিক্ষা নেন।’

তিনি বলেন, ‘আমি ভয়কে জয় করেছি আমাদের নেতা ওবায়দুল কাদেরের সহযোগিতায়। আমার বিজয়টা আমার কাজের ফসল। অপরাজনীতির বিরুদ্ধে আমি জাতীয় নেতাদেরকে জানিয়েছি, অপেক্ষা করছি দেখি, উনারা কী করেন। না হয় পরে আমি সব প্রকাশ করবো।’
রোববার (১৭ জানুয়ারি) সকালে বসুরহাট পৌরসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কাদের মির্জা।

নবনির্বাচিত এই পৌর মেয়র বলেন, আমাদের নেতারা বড় নেতাদের তেল মারে। তাদের এলাকা ও জনগণের সাথে কোনো সম্পর্ক নেই। এলাকার সাথে কোনো যোগাযোগ নেই। এরা ভোটের সময় আসলে কিছু কিছু নেতারে টাকা-পয়সা দিয়ে নমিনেশনটা নেত্রীকে সুপারিশ করে নেয়। এরা নমিনেশন নিয়ে আর এলাকার সাথে কোনো সম্পর্ক রাখে না। তারা এলাকার কোন কর্মকাণ্ডের সাথে থাকে না, উন্নয়নের সাথে থাকে না, কোনটার সাথেই নেই। আর অনেক এমপি আছে, নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না। শত ভাগ না পারলেও, অন্তত ৭০ভাগ থেকে ৮০ ভাগ যদি প্রতিশ্রুতি তারা রক্ষা করতেন, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এখন যে নির্বাচনগুলো হচ্ছে সব নির্বাচনগুলোতে জয়ী হত।’
তিনি বলেন,‘আজ দাগনভুইয়া ও বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছে তা দুঃখজনক। আর এ পরিবর্তনগুলো কে আনবে? খালেদা জিয়া এখন সরকারের সাথে সমঝোতা করে বাসায় শুয়ে আছে। ছেলে (তারেক রহমান) হলো দুর্নীতিবাজ। বাংলাদেশে আসলেও তার পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। আর জামায়াতি ইসলাম আছে, তাদের কোন রেজিষ্ট্রেশন নাই। জামায়াত হলো কোল বালিশ। তাদের কোল বালিশ হিসেবে আরও ৫০ বছর থাকতে হবে। তাদের ক্ষমতায় আসার কোনও সুযোগ নেই। তারা এ পরিবর্তন আনতে পারবে না। এ পরিবর্তন আনতে পারবে একমাত্র বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সেই সৎ সাহস আছে। সে প্রতিশ্রুতি নিয়ে কাজ করে।’

এক প্রশ্নের জবাবে কাদের মির্জা বলেন, ‘বৃহত্তর নোয়াখালীতে ৩-৪টা আসন। আমাদের এ আসন ওবায়দুল কাদের সাহেবের উন্নয়ন এবং উনার নীতি নৈতিকতার কারণে এখানে আগের চাইতে জন-সমর্থন অনেক বেড়েছে, উনি এখানে নির্বাচিত হবেন। হাতিয়াতে আমাদের সাংগঠনিক অবস্থা মোটামুটি ভালো। সেখানেও অপরাজনীতি আছে আমি অস্বীকার করবো না। সেখানে যে খুনা-খুনি রাজনীতি এটাও আমরা ঘৃণা করি। বেগমগঞ্জের আসনটা বর্তমান এমপি সাহেব মোটামুটি ভালো চালাচ্ছে। চাটখিল-সোনাইমুড়ী আসনে ইব্রাহীম সাহেব অনেক ভালো চালাচ্ছেন। যতটুকু তথ্য আমি নিয়েছি, এর বাইরে বৃহত্তর নোয়াখালীতে সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন হয় আর একটাতেও আওয়ামী লীগ জয় পাবে না।’
‘এসব আসনে নির্বাচিত হলে, তারা যে অপকর্ম করে, এগুলো থেকে সরে আসতে হবে। টেন্ডার বাণিজ্য, চাকুরি বাণিজ্য থেকে শুরু করে সরকারী কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করা সহ যত অপকর্ম তারা করে এগুলো তারা ভালোভাবে জানে, এগুলো বন্ধ করতে হবে।’ যোগ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলবিস্তারিত পড়ুন

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ায় এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতেবিস্তারিত পড়ুন

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথবিস্তারিত পড়ুন

  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ
  • শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী