মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমাদের বিচার চাওয়ার অধিকার ছিল না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি, আমার ছোট বোন রেহানা। আমাদের কিন্তু বিচার চাওয়ার অধিকার ছিল না। বিচার চাইতে পারি নাই।

বুধবার (৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, রেহানার পাসপোর্ট দেয়নি। পাসপোর্টের মেয়াদ শেষ। সেটা রিনিউ করে দেয়নি। আমাদের কিন্তু বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। বিচার চাইতে পারিনি।

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির উপায় খুঁজতে অনুরোধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশের আদালতে ৩৭ লাখ ৯৪ হাজার ৯০৮টি মামলা বিচারাধীন। এ সব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় দেয়ার উপায় বের করার জন্য বিচারক ও আইনজীবীসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে কোনো কিছু করার প্রয়োজন হলে তা করা হবে কিন্তু এতগুলো মামলা এভাবে পড়ে থাকুক তা চায় না। খুব অল্প সময়ে অল্প খরচে ভোগান্তিমুক্ত বিচার পেতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকায় নবনির্মিত চিফ জুডিশিয়াল আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হোন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আদালতের রায় সম্ভব হলে বাংলায় লিখার কিংবা ইংরেজিতে লিখলেও তা ট্রান্সলেটরের মাধ্যমে বাংলায় লিখিয়ে রায়টি বিচারপ্রার্থীর কাছে দিলে তিনি কী বিচার পেলেন তা দেখার সুযোগ পাবেন। অনেকদিন ধরে বিচারকরা ইংরেজিতে রায় লিখে অভ্যস্ত হয়ে গেছেন। হুট করে বাংলায় রায় লেখার কথা বলাটাও ঠিক হবে না। তবে ট্রান্সলেটর নিয়োগ দিয়ে তা বাংলায় রূপান্তর করে তা প্রচারেরও ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান