বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমার ছেলে-মেয়ে হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিতাম: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চব্বিশের আন্দোলনে এক মাসে সাড়ে চার শ মানুষ শহীদ হয়েছে। অথচ যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমার ছেলে-মেয়ে হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিতাম।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ১৯৯১ সালে বিএনপি গণতান্ত্রিকভাবে সরকার গঠন করেছিল। ১৪ ও ১৮ সালের জাতীয় নির্বাচন ছিল দিনের ভোট রাতে করার নমুনা। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু এবার যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি জয়ী হবে। জনগণ সব সময় বিএনপির সঙ্গেই আছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী।

শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সমালোচনা করে দুদু বলেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত ছিল আরেকটি কালো সময়। রক্ষীবাহিনী গড়ে তুলে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছিল। দুর্ভিক্ষে ১০ লাখ মানুষ মারা যায়। শেখ পরিবার হলো লুটেরা আর খুনিদের পরিবার।

বিএনপির এই নেতা বলেন, ‘হাসিনা টাকা লুটপাট করেছেন, গণহত্যা করেছেন। মনে করছেন, ভারতে গিয়ে রক্ষা পাবেন। কিন্তু জনগণের আদালতে বিচার এড়ানো যাবে না।’

তিনি দাবি করেন, শেখ মুজিব নয়, বাংলার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী