বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমি মরলে স্ত্রী-ছেলে এমপি, এ সংস্কৃতি বন্ধ করতে হবে: কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই, নোয়াখালীর বসুরহাট পৌরসভার পুনঃনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমি মরে গেলে আমার ছেলে এমপি হবে, স্ত্রী এমপি হবে, এ সংস্কৃতি বন্ধ করতে হবে। তবে কারও যোগ্যতা থাকলে সে এমপি হতে পারে। ’

আজ সোমবার দুপুরে বসুরহাট পৌরসভা মিলনায়তনে ভোটারদের সঙ্গে নির্বাচনোত্তর কুশল বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন প্রমুখ।

কাদের মির্জা বলেন, ‘আগামীতে কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচনসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখন থেকে নির্বাচনগুলো গণতন্ত্রিকভাবে হবে। প্রতিটি নির্বাচন ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‌কোম্পানীগঞ্জে মাস্তানি চলবে না।

মারামারি, হানাহানি চলবে না। সাবধান করে দিচ্ছি। কোনো অস্ত্রবাজি চলবে না। কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত