শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আমি স্তন ক্যানসারে আক্রান্ত, তৃতীয় পর্যায়ে রয়েছে’

বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা এবং সোনালি বেন্দ্রে আক্রান্ত হয়েছিলেন দুরারোগ্য ক্যানসারে। রোগ জয় করে ফিরেও এসেছেন স্বাভাবিক জীবনে। এ বার স্তন ক্যানসারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় মুখ হিনা খান।

খবর আনন্দবাজার অনলাইনের।

গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, হিনা দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। তার অনুরাগীরাই এ সব বলছিলেন। এ বার নিজের অসুস্থতার খবর জানালেন হেনা নিজে। স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী। এ মুহূর্তে রোগ তৃতীয় পর্যায়ে।

অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে লেখেন, গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি। আমি দৃঢ়প্রতিজ্ঞ, এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমার পরিবার-পরিজন ও ভালবাসার মানুষেরা আমার পাশে আছেন।

একই রকম সংবাদ সমূহ

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটায় এক নাবালিকা স্কুলছাত্রীকেবিস্তারিত পড়ুন

ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন

নয়াদিল্লির পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবন নর্থ ব্লকের ছাদেবিস্তারিত পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু জিডিপির দিক থেকে এশিয়ারবিস্তারিত পড়ুন

  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮
  • ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ
  • বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
  • মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
  • দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট