শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরও ৩ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার বিষয়ে আইএমএফ ইতিবাচক: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশকে আরও তিন বিলিয়ন ডলার বাজেট সহায়তা অনুমোদনের ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) খুবই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অর্থ উপদেষ্ঠা।

তিনি বলেন, আইএমএফ জানতে চেয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণের শর্তাবলি সংস্কারের পরিকল্পনা করেছে কিনা। আমি তাদের আশ্বস্ত করেছি যে সে ঋণের বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে এবং আমরা কখনো ব্যর্থ হব না।

ড. সালেহ উদ্দিন বলেন, দেশের বাজেট সহায়তার জন্য আইএমএফকে আরও তিন বিলিয়ন ডলার ঋণের দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া আইএমএফর বোর্ড মিটিংয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বিষয়টি আলোচনা হবে।
এর আগে আইএমএফের একটি পর্যবেক্ষক মিশন সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে বলে তিনি জানান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে ড. সালেহ উদ্দিন আরও বলেন, প্রকল্প চলমান থাকবে। ঋণ পরিশোধের সময়সীমা আরও দুই বছর বাড়ানোর জন্য রাশিয়াকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত খুবই ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।
তিনি আরও বলেন, রাশিয়ান রাষ্ট্রদূত রূপপুর প্রকল্পের বাস্তবায়ন এবং ঋণ পরিশোধ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আমি তাকে আশ্বস্ত করেছি যে, আমরা নিয়মিত ঋণ পরিশোধ করব।

এসময় অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার আইএমএফর বাংলাদেশের জন্য নিযুক্ত প্রধান পাপাজিওর্জিউ এবং সংস্থার আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে অর্থ উপদেষ্টার সঙ্গে একটি অনলাইন সভা করেন। সেখানে ক্রিস পাপাজিওর্জিউ নতুন ঋণ প্রদানের বিষয়টি পর্যবেক্ষণ করে দেখা হবে বলে আশ্বস্ত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদেরবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী