সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরও ৮৯ লাখ টিকা আসছে বছরের শেষে

চলতি বছরের শেষ দিকে দেশে আরও ৮৯ লাখ ডোজ করোনার টিকা আসছে। এর মধ্যে রয়েছে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা। যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্স সুবিধার আওতায় এসব টিকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ।

এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার (২২ সেপ্টেম্বর) তার ফেসবুকে এ তথ্য দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লেখেন, আমরা যুক্তরাষ্ট্রের দেওয়া ৭১ লাখ ফাইজারের টিকা বরাদ্দ পেয়েছি। আর কোভ্যাক্স সুবিধার আওতায় পেয়েছি ১৮ লাখ মডার্নার টিকা। টিকাগুলো চলতি বছরের শেষ দিকে দেশে আসবে। একই সময়ে আমরা আরও টিকা বরাদ্দ পেতে আশাবাদী।

এদিকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে টিকা এসেছে ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে একই সময় পর্যন্ত সারাদেশে মোট টিকা নিয়েছেন তিন কোটি ৭৩ লাখ ১৫ হাজার সাতজন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নেন দুই কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৫ জন। আর এক কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের টিকার মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে