বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরেকটি মামলায় খালাস পেলেন তারেক রহমান

হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ আদেশ দেন।

বিয়ষটি নিশ্চিত করেছেন তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম।

তিনি বলেন, ভুয়া অভিযোগে এক ছাত্রলীগ নেতা মামলাটি করেছিলেন। এটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ এনে বিএনপির তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন। হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৪ এর আদালতে তিনি মামলাটি দায়ের করেন। তুহিন বানিয়াচং উপজেলার তোপখানা মহল্লার আবুল কাশেম খানের ছেলে। মামলাটি দীর্ঘ ১০ বছর ধরে আইনী মোকাবিলা করেন বিএনপির আইনজীবীরা।

অবশেষ দীর্ঘ ১০ বছর পর বৃহস্পতিবার আদালতের বিচারক মামলার রায়ে তারেক রহমানকে খালাস প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতোবিস্তারিত পড়ুন

  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী