সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরে বেটা সাহস থাকলে দেশে আয়, তারেককে প্রধানমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তারা পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। কেউ কি হাসপাতালে আক্রমণ করে? তারেক জিয়ার চামচাবাজরা তার নির্দেশে এসব হামলা করছে। আরে বেটা, তোর যদি সাহস থাকে, বাংলাদেশে ফিরে আয়, আমরা তোকে দেখি।’

রোববার (১২ নভেম্বর) বিকেল ৪টায় নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি এতো আন্দোলন করে, এতো টাকা কোথা থেকে আসে। জনগণের টাকা আত্মসাৎ করেছে। দেশের টাকা লুটপাট করে নিয়ে বিদেশে বসে বিলাসী জীবনযাপন করছেন তারেক জিয়া। লন্ডনে বসে নেতাকর্মীদের আগুনসন্ত্রাসের নির্দেশনা দিচ্ছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি দেশের কোনো উন্নয়ন অগ্রগতি করতে পারেনি। তারা ক্ষমতায় আসা মানে দুর্নীতি আর লুটপাট করা। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের উন্নয়ন অগ্রগতি করে সারাদেশে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে। বিএনপি ক্ষমতায় আসা মানে বাংলাদেশে পিছিয়ে দেয়া।

শেখ হাসিনা বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি আবারও দেশের মধ্যে আগুন সন্ত্রাস শুরু করেছে। আগুন সন্ত্রাস করে, চোরাগোপ্তা হামলা করে সরকার পতন করা যাবে না। যারা আগুন দেবে সেই লোক ধরে আগুনে ফেলে দিতে হবে, তাহলে বুঝতে পারবে আগুন দিয়ে মানুষকে পোড়ানো কতো কষ্টের। আগুন সন্ত্রাসীদেরকে দেশের জনগণকে রুখে দিতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশের মানুষের জন্য আমার বাবার মতো বুকের রক্ত ঢেলে দিতে আমি প্রস্তুত আছি। আমি দেশের মানুষের সেবা করতে চাই।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন খুব কাছাকাছি। আমি যাকেই নৌকা দিয়ে এলাকায় পাঠাবো, সব নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করতে হবে।

বিএনপি ক্ষমতায় এসে স্বাধীনতার পরাজিত শক্তি, যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছেন খালেদা জিয়া।

পোশাক শ্রমিক লীগের বেতন ছিল আট হাজার, এখন বেতন বাড়িয়ে ১২ হাজার পাঁচশ’ টাকা করা হয়েছে। তারপর আবার আপত্তি কেন, প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে