মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো দুই দিন গণসংযোগ করবে বিএনপিসহ বিরোধীরা

ভোট বর্জনে গণসংযোগ ও লিফলেট বিতরণের চলমান কর্মসূচি আরও দুই দিন বাড়িয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

রিজভী বলেন, ‘অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে একতরফা নির্বাচনে বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। এই কর্মসূচি শুক্রবার ও শনিবারও চলবে। দলের সর্বস্তরের নেতা-কর্মী ও সমমনা জোটসমূহ এই কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করবেন।’

গত ২৬ ডিসেম্বর থেকে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপি। বৃহস্পতিবার ছিল এই কর্মসূচির শেষ দিন। এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাসহ আরও অনেক দলও এই কর্মসূচি পালন করেছে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গণসংযোগ ও লিফলেট কর্মসূচি সফল হতে চলেছে। আজও (বৃহস্পতিবার) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। অনেক স্থানে এ কর্মসূচিতে বাধা এসেছে।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেলসহ ১১ জনকে আটকের ঘটনার নিন্দা জানান রিজভী। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের নির্বিচারে আটক ও গ্রেপ্তার চলছে বলে অভিযোগ করেন তিনি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১৩ দফায় অবরোধ কর্মসূচি পালন করে দলটি। এরপর লিফলেট ও গণসংযোগের কর্মসূচি পালন করছে তারা।

বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, এবি পার্টি, গণঅধিকার পরিষদ (নুর), গণঅধিকার পরিষদ (রেজা), জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, লেবার পার্টি, জামায়াতে ইসলামীসহ আরও অনেক দল গণসংযোগ করে।

একই রকম সংবাদ সমূহ

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান

ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছবিস্তারিত পড়ুন

  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন
  • শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি সোনা
  • মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা