মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আর্জেন্টিনার ফুটবল লিগে শ্রদ্ধায় সিক্ত বাংলাদেশ

আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে দেখা মিলেছে বাংলাদেশের প্রতি এক অন্যরকম ভালোবাসার। ‘আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন’ লিগের একটি ম্যাচের আগে মাঠে লাল-সবুজের পতাকা টানিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশকে।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) লিগ কর্তৃপক্ষ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে সে দৃশ্য পোস্ট করে তাতে লেখে, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।’

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে গত ডিসেম্বরে কাতারে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। আসরের শুরু থেকে লাতিন আমেরিকার দেশটিকে সমর্থন দিয়ে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছিল বাংলাদেশের সমর্থকরা। আর্জেন্টিনার পতাকা হাতে, জার্সি গায়ে জড়িয়ে, বুবুজেলা বাজিয়ে মেসিদের প্রতিটি জয় রাস্তায় নেমে উদ্‌যাপন করেছিল এ জনপদের ফুটবলপ্রেমীরা।

যেটা চোখ এড়ায়নি আর্জেন্টিনারও। অকুণ্ঠ সমর্থনের জন্য সে সময় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছিল মেসিদের কোচ লিওনেল স্ক্যালোনি ও দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। সে দেশের জনগণের হৃদয়েও জায়গা করে নিয়েছে বাংলাদেশের সমর্থকরা। কদিন আগে বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে মেসির সাক্ষাৎকার দেয়ার সময়ও উঠে এসেছিল সে প্রসঙ্গ।

কাতার বিশ্বকাপ জয়ের প্রায় পঞ্চাশ দিন পর এবার আর্জেন্টিনার ফুটবল লিগে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে বাংলাদেশের প্রতি। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন লিগের হুরাকেন ও বেনফিল্ড ম্যাচের আগে মাঠে বাংলাদেশের জাতীয় পতাকা টানিয়ে লিগ কর্তৃপক্ষ শ্রদ্ধা জানায়। যেখানে লেখা ছিল ‘ধন্যবাদ বাংলাদেশ’।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী