আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড: মাহ্দী আমিন


মজুরি বোর্ড অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’-এ তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন জানান, গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। তবে সরকার সর্বোচ্চ সহনশীলতা ও আন্তরিকতার সঙ্গে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করছে।
মজুরি বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, আগে প্রতি পাঁচ বছর পর পর (২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে) মজুরি বাড়ানো হলেও ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা দ্রুততম সময়ে ন্যায্য মজুরি নির্ধারণ করবেন এবং এক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকটের মাঝেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থ, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও মর্যাদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপত্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বিবেচনায় নিয়ে মাঠপর্যায়ে আইন বাস্তবায়নের ওপর তিনি জোর দেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে তৈরি পোশাক শিল্প ও শ্রমিক কল্যাণের যে ভিত্তি রচিত হয়েছিল, বর্তমান সরকার সেই উত্তরাধিকারকে এগিয়ে নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি দেশের শ্রমমান উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও উন্নয়ন সহযোগীদের ভূমিকার প্রশংসা করেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, শ্রম সচিব আব্দুর রহমান তরফদার এবং বিইএফ সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তরুণদের এসএমই খাতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই)বিস্তারিত পড়ুন

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
বিশ্ববিদ্যালয়ে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভাগ চালুর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী আবিস্তারিত পড়ুন


