রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল-আকসা মসজিদে হামলা: মাহমুদ আব্বাসকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে দেশটির রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে চিঠিও দিয়েছেন শেখ হাসিনা।

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণ চলছেই। এতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আহত হয়েছেন এক হাজারের বেশি। জবাবে তেল আবিবে দুই শতাধিক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতার সপক্ষের সংগঠন হামাস। এতে দুই ইসরায়েলি নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।

এদিকে রকেট হামলার কড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। রয়টার্স সূত্রে জানা গেছে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন।

মঙ্গলবার রাতে গাজা উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা।

ফিলিস্তিনি ভূখণ্ডে বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়েছে আরব লীগ ও আফ্রিকান ইউনিয়ন।

এদিন দখলদার ইসরাইলের হামলার পাল্টা জবাব দিয়েছে হামাস। তেল আবিব লক্ষ্য করে ১৩০টি রকেট হামলার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতার সপক্ষের সংগঠনটি। এতে বেশ কয়েকজন ইসরায়েলি হতাহতের খবর পাওয়া গেছে।

এদিকে এক বক্তব্য নিজেদের ভূখণ্ডে রকেট হামলার জন্য হামাসকে অবশ্যই মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। এমনকি বিমান হামলা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তেল আবিবে রকেট হামলার নিন্দা জানিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চলমান পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চলমান সংঘাত দ্রুত বন্ধের আহ্বান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি