বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা প্রশাসন। শনিবার সকাল ১০টায় আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা।

তিনি বলেন-২০২১-২২ অর্থ বছরে আশাশুনির বিভিন্ন জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় ০.৫০৪ মে.টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলার মোট ৫০০ মৎস্যজীবি ও মৎস্যচাষীকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। মৎস্য দপ্তর থেকে ৪০০ জন নতুন পুরানো মৎস্যচাষী-মৎস্যজীবি ও উদ্যোক্তার খামার পরিদর্শন ও পরামর্শ প্রদার করা হয়েছে। তাছাড়া ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প’ এর আওতায় বিভিন্ন জলাশয়ে ১ হেক্টর প্রদর্শনী পুকুর স্থাপন করে তাদের কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ ও নদীতে নীলনেট ব্যবহার করে রেনু পোনা আহরণ ঠেকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলার ৬৭৬২ জেলেদের আইডি কার্ড প্রদান করা হয়েছে। ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের মাথা প্রতি ৮৬ কেজি চাউল প্রদান করা হবে। যার মধ্যে ১১৮৪ জন সমুদ্রগামী জেলেকে ৫৬ কেজি হারে চাউল ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত চলমান জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে উপজেলা প্রশাসন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ সূচনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে আশাশুনি প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে