বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির খাজরায় নৌকার পক্ষে পৃথক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

জিএম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে পৃথক দু’টি নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) খাজরা ইউনিয়ন পরিষদ চত্বরে ও গদাইপুর কাছারীবাড়ি মাঠে এ জন সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার আওয়ামীলীগ নেতাকর্মী ও নৌকার সমর্থকরা মিছিল নিয়ে জন সভায় যোগদান করে।

গদাইপুরের জনসভায় সভাপতিত্ব করেন খাজরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাতীয় সংসদ নির্বাচনে ৫ বারের নৌকার মাঝি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। স্বাগত বক্তব্য রাখেন, চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম।

উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমান, এমপি রুহুল হকের পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি জামান শাহেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, বুধহাটা চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু।

শ্রীউলা চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, বড়দল চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, কাদাকাটি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দিপ, কুল্যা চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, প্রতাপনগর চেয়ারম্যান হাজী আবু দাউদ, উপজেলা কৃষকলীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দীন, উপজেলা শ্রমিকলীগেরর সভাপতি ঢালী সামছুল আলম, সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, নুরুল আলম, আঃ আলীম মোল্যা, আব্দুল বাছেত হারুন চৌধুরী, জেলা যুব মহিলা লীগ সাধারন সম্পাদক সীমা সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক মিঠুন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল, শ্রমিকলীগের সভাপতি ছাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি ডাঃ রুহুল হক বলেন, বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাস করে, দেশের মানুষকে ভয় দেখিয়ে পেছনের পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু তাদের আন্দোলন জনগণ মেনে নেওয়ায় নির্বাচন কেন্দ্রে ভোটারদের যেতে বাঁধা দেওয়া ও ভয়ভীতি দেখিয়ে ভিন্ন পথে হাটছে।ভোটারদেন ভোট দিতে বাধাদানের অধিকার তাদের নেই। বাঁধা দিলে বাংলার জনগণ তার দাঁতভাঙা জবাব দেবে। তিনি বলেন, আশাশুনিতে মানিকখালী ব্রীজ, বড়দল ব্রীজ, চাপড়া ব্রীজ, বসুখালী ব্রীজ, শোভনালী ব্রীজ, তেঁতুলিয়া ব্রীজ ও বাঁশতলা ব্রীজ নির্মাণ করা হয়েছে।

ছোট-বড় প্রায় ৩০০ কালভার্ট নির্মাণ করা হয়েছে, শতভাগ বিদ্যুতায়ন করে দুটি সাব-ষ্টেশন নির্মান করা হয়েছে, কপোতাক্ষ নদ, মরিচ্চাপ, বেতনা, সাপমারা ও হাবড়া নদী খনন এবং ১৫০ কি.মি. খাল খনন করে জলাবদ্ধতা দূরীকরণ করা হয়েছে, মুজিব বর্ষে ১৫০০ টি গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমি প্রদান করা হয়েছে। আশাশুনি উপজেলা কমপ্লেক্স ও অডিটোরিয়াম নির্মাণ কাজ চলমান রয়েছে।

সকল অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সহায়তা ও সর্বসাধারনের কল্যানে সরকার কাজজ করে যাচ্ছে। তিনি সরকারের উন্নয়নধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে সকলের কাছে আহবান জানান। প্রধান অতিথি পরে দরগাহপুর ইউনিয়নে এক জনসভায় বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক