বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির গদাইপুরে ম্যানগ্রোভ সংস্থার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আশাশুনি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাতক্ষীরা জেলার উপকূলীয় উপজেলা আশাশুনির গদাইপুর ম্যানগ্রোভ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় শতাধিক অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে দুই কৃতি সন্তানকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকাল ১১ টায় গদাইপুর উত্তর পাড়া
ঈদগাহ ময়দানে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, সেমাই ,চিনি সহ আট রকমের সামগ্রী।

বিতরণ অনুষ্ঠানে ম্যানগ্রোভ সমাজকল্যাণ সংস্থার আহবায়ক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদুল রায়হান প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনৈতিক বিশ্লেষক ও গদাইপুরের কৃতি সন্তান মোঃ মাজেদুল হক প্রিন্স।

বিশেষ অতিথি হিসাবে সুপারিশ প্রাপ্ত সহকারী জজ মোঃ মামুন হোসেন, বিসিএস শিক্ষা ক্যাডার মহাসিন পারভেজ, গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, সাতক্ষীরা জজ কোর্টের অ্যাডভোকেট মেহেদী হাসান, আশাশুনি সরকারি কলেজে প্রভাষক মাহমুদুল ইসলাম, সমাজ সেবক সেলিম হোসেন লিটন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানগ্রোভ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি আবু মুসা সেলিম, মোঃ আলমগীর হোসেন, মোঃ আকতার হোসেন, মোঃ লিটু আলম, তামিম ইকবাল, রেজাউল ইসলাম, শামীম হোসেন, মিঠুন হোসেন, সিরাজুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি বিশিষ্ট অর্থনৈতিক বিশ্লেষক মোঃ মাজেদুল হক প্রিন্স বলেন, সাতক্ষীরা জেলার উপকূলীয় উপজেলা আশাশুনি। এখানকার মানুষ সব সময় প্রাকৃতিক দুর্যোগ আইলা আম্পানসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। আর এই সকল মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদ সামগ্রী বিতরণ করায় ম্যানগ্রোভ সমাজকল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানান।

একই সাথে গ্রামের অসহায় মানুষদের চিকিৎসার সেবা নিশ্চিত করতে গ্রামে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছেন বলে তিনি জানান।

বিতরণ শেষে সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে সুপারিশ প্রাপ্ত সহকারী জজ মামুন হোসেন ও বিসিএস শিক্ষা ক্যাডার মহাসিন পারভেজকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন শেখ আবু জাফর। এবং এলাকার হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর