শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বড়দলে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরা বিতরণ

আশাশুনির বড়দলে শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করতে ২১ পূজা মণ্ডপে ৪২ টি সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বড়দল ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তিরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে থামিয়ে দিতে নানাধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। কিন্তু তারা জানেনা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীতে মাথা উঁচু করে আছে। আমাদের সাম্প্রদায়িক এ সম্প্রীতিকে বিনষ্ট করতে দেওয়া হবে না। এবার শারদীয় দূর্গোৎসবে পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক মণ্ডপে দুটি করে সিসি ক্যামেরা হস্তান্তর করা হয়েছে। কোন অপরাধী অন্যায় করে পার পাবেনা। আপনারা নিশ্চিন্তে দূর্গোৎসব পালন করে যাবেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শারদীয়া দুর্গাপূজা নির্বিঘেœ সম্পন্ন করতে আমরা আপনাদের পাশে আছি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম পিপিএম, বড়দল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন ঢালী, সাধারন সম্পাদক ইউপি সদস্য চন্দ্রকান্ত মণ্ডল। সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জুলফিকার আলী ভুট্টো, আব্দুর রশীদ, হাসান আলী, ফারুক হোসেন, হাফিজা খাতুন তমা, রেহেনা খাতুন সহ বড়দল ইউনিয়নে অনুষ্ঠিত ২১ টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত