বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শ্রীউলায় ইউপি চেয়ারম্যান সাকিলের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও নির্বাচনী সভা

আশাশুনি উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুহেনা শাকিবের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যায় নাকতাড়া কালিবাড়ী বাজারে এ নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কালামুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু।

এসময় ইউপি আবু হেনা বলেন ভাঙ্গন কবলিত শ্রীউলা ইউনিয়নের বানভাসি মানুষের পাশে থেকে দিনরাত কাজ করে বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন করেছি। আমি সবসময় জনগণের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার আমার গ্রাম আমার শহর গড়ার লক্ষ্যে কাজ করে চলেছি। সুতরাং আগামী নির্বাচনে আমি আবারো নৌকা প্রতীক পাবো এটা আমার দৃঢ় বিশ্বাস।

তিনি আগামী নির্বাচনে তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, আবু সাঈদ, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ঠিকাদার আব্দুস সালাম, ইউপি সদস্য আক্তার হোসেন, ইয়াসিন আলী, তহমিনা জোয়াদ্দার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সঞ্জয় কুমার মিশ্র, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুলবিস্তারিত পড়ুন

  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা