মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসন্ন ইউপি নির্বাচনে ফকিরহাট সদরে দলীয় মনোনয়ন প্রত্যাশী শিরিনা আক্তার

দল চাইলেই কেবল প্রার্থী হতে পারেন শিরীনা আক্তার কিসলু। ফকিরহাট উপজেলার সবকটি ইউনিয়নে দল যাকে মনোনয়ন দেবে, তিনিই হবেন প্রার্থী। সেখানে নিজের বিষয়টি তিনি মোটেই আলাদা করে দেখতে রাজী নন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের প্রার্থীতার ব্যাপারে তিনি এভাবেই পরিস্কার করলেন,দল চাইলে আছি-নইলে নাই। যেহেতু দলীয় প্রতীকেই হচ্ছে নির্বাচন তাই দলের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। দল যদি আমায় যোগ্য মনে করে তো মনোনয়ন দেবে, আর যদি আমায় অযোগ্য মনে করে অথবা আমার চেয়ে অন্য কাউকে উপযুক্ত মনে করে তাহলে তাকে মনোনয়ন দেবে। এখানে আমার ব্যক্তিগত চাওয়া না চাওয়ার সুযোগ সীমিত। আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফকিরহাট সদর ইউনিয়ন ছাড়া আরো সাতটি ইউনিয়ন আছে। মনোনয়ন প্রক্রিয়ায় সদর ইউনিয়ন কোনো আলাদা বিষয় নয়। ইউপি নির্বাচন -২০২১ এ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের প্রার্থীতার বিষয়ে নিজের অবস্থান এভাবেই পরিস্কার করেছেন বর্তমান চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু।

খান জাহিদ হাসানের সহধর্মিণী শিরীনা আক্তার কিসলুর রাজনৈতিক জীবনে পদার্পণ ২০১৩ সালে তার স্বামীর মৃত্যুর পর। ফকিরহাট সদর ইউপির চেয়ারম্যান থাকাকালীন ২০১৩ সালের ১৮ই মে নিহত হন খান জাহিদ হাসান। ইউনিয়নবাসী তথা ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামীলীগের শীর্ষ মহলের চাওয়াতেই শুরু হয় শিরীনা আক্তার কিসলুর রাজনৈতিক জীবন। এর পর গত সাত বছর ধরেই তিনি ফকিরহাট সদর ইউপির নির্বাচিত চেয়ারম্যান।

খান জাহিদ হাসানের অধ্যায় শেষ হওয়ার পর সদর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন শিরীনা আক্তার কিসলু। তিনি জানিয়েছেন, রাজনীতি এমন কোনো একটি বিষয় নয় যে,রাতারাতি সব শিখে ফেলা যাবে। মানুষের চাওয়াতেই চাকরী জীবনের সুখের সময়টা উপভোগ না করে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি মানুষের জন্যেই। এখানে আমার ব্যক্তিগত কোনো চাওয়া নেই। কাজ যে করে, ভুল তারই হয়।বিপক্ষ জনেরা ভুলের গানই গায়। যারা ভালো মানুষ, যারা মানুষের ভালো চায়, তারা সহযোগিতায় হাত বাড়ায়।

ইউপি নির্বাচন -২০২১ এর তফসিল ঘোষণা সময়ের ব্যাপার মাত্র। সবকিছু ঠিক থাকলে প্রথম ধাপের নির্বাচনে ফকিরহাটের সাতটি ইউনিয়নে নির্বাচন হচ্ছে।১১ই এপ্রিলকে সম্ভাব্য তারিখ হিসেবে ঠিক করে রেখেছে নির্বাচন কমিশন। আর শিরীনা আক্তার কিসলু নির্বাচনে সদর ইউপি চেয়ারম্যান হিসেবে নিজের প্রার্থীতার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্তের মালিকানা দিয়ে দিয়েছেন তার দলকে। তিনি বলেন, দলই নির্ধারণ করুক, নৌকা প্রতীক নিয়ে কে দাঁড়াচ্ছে চেয়ারম্যান পদে ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদে।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ