বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আহ/তদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে: আসিফ নজরুল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। আজকে জাতীর জীবনে বড় একটি ট্রাজেডির দিন। এতো বড় বিয়োগান্ত ঘটনা আগে কখনও ঘটেনি। এ শোক ভাষায় প্রকাশ করা যাবে না।

পুরো রাষ্ট্র শোকাহত জানিয়ে তিনি বলেন, আমরা ছয়জন উপদেষ্টা এখানে এসেছি। কয়েকজন মাইলস্টোন স্কুল গেছেন। বার্ন ইউনিটে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। প্রয়োজনী অনুযায়ী রোগীদের বিদেশ পাঠানো হবে। চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না।

তিনি আরও বলেন, আমরা আজ যা হারিয়েছি কোনো কিছুর বিনিময়ে তা ফিরে পাওয়া যাবে না। আগামীকাল শোক দিবিস ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা খোঁজ খবর নিচ্ছেন। এ ঘটনার তদন্ত করা হবে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও দুর্ঘটনার পর ইতোমধ্যে ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

একই রকম সংবাদ সমূহ

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণেবিস্তারিত পড়ুন

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবেবিস্তারিত পড়ুন

  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী