রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউএস-বাংলার উড়োজাহাজে মিললো পৌনে ৮ কোটি টাকার সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ থেকে ৬ দশমিক ৯৬ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ সোনার আনুমানিক বাজারমূল্য সাত কোটি ৮৬ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২৭ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিএস-২১৮ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রী নেমে গেলে তল্লাশি চালানো হয়। এসময় ১৪-এ ও ১৫-এ সিটের নিচে রাখা লাইফ জ্যাকেটের উপরে ছাই রংয়ের ও কালো রংয়ের স্কচট্যাপ দিয়ে মোড়ানো দুটি বান্ডিল লক্ষ্য করেন কাস্টমস গোয়েন্দারা। পরে বান্ডিল দুটি গ্রিন চ্যানেলে নিয়ে বিমানবন্দরে কর্তব্যরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, বান্ডিল দুটি খুলে ৬০ পিস সোনার বার পাওয়া যায়, যার প্রতি পিসের ওজন ১১৬ গ্রাম। উদ্ধার সোনার মোট ওজন ৬ দশমিক ৯৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য সাত কোটি ৮৬ লাখ টাকা।

এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল