মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউটিউব, জিমেইলসহ গুগলের বিভিন্ন সেবায় বিভ্রাট

বিশ্বের বিভিন্ন দেশে জিমেইল, ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবা বিভ্রাটের কবলে পড়েছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎ ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, হ্যাংআউট, গুগল মিট, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ডকসের মত সেবাগুলোয় ঢুকতে পারছিলেন না গ্রাহকরা।

প্রতিষ্ঠানের অন্যান্য সেবা ব্যবহার করা না গেলেও সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে সমস্যা হয়নি।

ওয়েবসাইট ট্র্যাকিং সাইট ডাউন ডিটেক্টরে গিয়ে দেখা গেছে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভ্রাটের কবলে পড়ছে গুগল সেবাগুলো।

ঠিক কী কারণে এই গোলযোগ হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানায়নি গুগল। ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভে ক্লিক করার পর শুধু ‘এরর’ মেসেজ দেখাচ্ছিলো প্রতিষ্ঠানটি।

সন্ধ্যা ৬টা ২৫ নাগাদ বিভ্রাটের শিকার অনেকগুলো সেবা ফের স্বাভাবিক হতে শুরু করে। তবে কিছু সেবা তখনও পুরোপুরি ঠিক হয়নি।

এর আগে গত ২০ আগস্ট বেশ দীর্ঘ সময়ের জন্য বিভ্রাটের কবলে পড়েছিল জিমেইল। করোনাভাইরাস মহামারীর এই সময়ে পুরো বিশ্বে অনেক মানুষকে বাসা থেকে কাজ করতে হচ্ছে। বিভিন্ন ফাইল আদান প্রদানের জন্য জনপ্রিয় জিমেইলের বিভ্রাট সবচেয়ে বেশি ভুগিয়েছে গ্রাহকদের।

একই রকম সংবাদ সমূহ

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব