শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইডেন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগাল, মারধরসহ ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ফের উত্তপ্ত হয়ে ওঠেছে ইডেন মহিলা কলেজ। সম্প্রতি বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে নিয়ে তুমুল বিতর্ক চলছে।

বিশেষ করে ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগাল, মারধর করে হল থেকে বের করে দেওয়া, দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এমন অবস্থায় রিভা ও রাজিয়াকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে আবাঞ্ছিত ঘোষণা করছি। সেই সঙ্গে ছাত্রলীগের এ তদন্ত কমিটিকে আমরা মানি না। রিভা ও রাজিয়াকে বহিষ্কার করে তদন্ত করতে হবে।

তদন্ত কমিটি না মানার বিষয়ে সুস্মিতা বলেন, ছাত্রলীগের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেখানে বেনজীর হোসেন নীশি আছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। একটা মামলার আসামি কীভাবে তদন্ত কমিটিতে থাকতে পারেন। তাই তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করলাম।

এদিকে, ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিটবাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলায় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মারধরের স্বীকার হয়েছেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী। এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচার না-হলে আত্মহত্যার হুমকি দেন জান্নাতুল।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয়বিস্তারিত পড়ুন

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন : সৈয়দ আবদাল আহমদ
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক