বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামী দলগুলোর কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল

সংখ্যানুপাতিক নির্বাচনসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের ‘রাজপথে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ‘গণতন্ত্রের জন্য শুভ নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমি মনে করি, এটার (কর্মসূচি) প্রয়োজন ছিলো না। আলোচনা তো শেষ হয়নি এখনো। আলোচনা চলছে, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা। আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়।

আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলেই জামায়াত রাজপথে নেমেছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব পাল্টা প্রশ্ন রেখে বলেন, এভাবে রাজপথে এলেই সমাধান হয়ে যাবে? আমার পাল্টা প্রশ্ন রাজপথে এলেই কী সমাধান হয়ে যাবে?

মির্জা ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পরিবর্তনের পরে আমরা কিন্তু কোনো ইস্যুতে রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমরা বিশ্বাস এটা আলোচনা মাধ্যমে শেষ হবে।

পিআর সম্পর্কে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আমরা বারবারই বলেছি, পিআর এর ব্যাপারে আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমরা পিআর এর পক্ষে নই। আমরা মনে করি বাংলাদেশের পিআর এর কোনো প্রয়োজনীয়তা নেই। আর জুলাই সদনের আলোচনা চলছে। অনেকগুলো ইস্যুতে আমরা একমত হয়েছি, সেই বিষয়গুলো সামনে নিয়ে এলেই হয়।

তিনি আরও বলেন, এ একটা বিষয় পরিস্কারভাবে আমি বলতে চাই, এখানে যেটাই করা হোক সেটাতে জনগণের সমর্থনটা সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্টের মধ্য দিয়ে আসবে সেটাতে। কারণ সংসদই একমাত্র অধিকার রাখে সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধান সংশোধন করতে পারবে।

জাতীয় পার্টিসহ ১৪ দলের নিষিদ্ধ করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, এ ব্যাপারে আমাদের বক্তব্য পরিস্কার করে আগেও বলেছি, এখনো বলছি, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি