মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামী ব্যাংকের একাউন্টে রহস্যময় ২ হাজার কোটি টাকা, অনুসন্ধানে দুদক

ইসলামী ব্যাংকের রহস্যময় ২ হাজার কোটি টাকার তহবিলের জট খুলতে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটের ব্যার্থতার পর, এবার দুদকের দুয়ারে অভিযোগটি। বিভিন্ন সূত্রে জানা যায়, ২০১৩ সালে ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখায় অফশোর ব্যাংকিং ইউনিটে দুই হাজার কোটি টাকার একটি তহবিল আসে। তবে এ অর্থের উৎস কোথায় তা জানা যায় নি।

ব্যাংকটির নিজস্ব ইউনিটেও নেই নির্দিষ্ট কোন তথ্য। এমনকি ঐ অর্থ কোন বিনিয়োগের কি’না তারও কোন তথ্য নেই। যার ফলে ২০১৪ সালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০১৩ সালের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দলের পরিচালিত তদন্তে এ অর্থের লেনদেন ধরা পড়লেও যুক্তিযুক্ত কোন উত্তর দিতে পারেনি ইসলামী ব্যাংক।

ব্যংক সূত্রে জানা যায়, বিষয়টি সামনে আসলে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শকরা আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এবং ইসলামী ব্যাংকের ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হন। এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে ইসলামী ব্যাংক যে বক্তব্য দেয় তাতে অসন্তোষ জানায় কমিটি। ওই তহবিলের লেনদেনের বিষয়ে আরও বিশদ তদন্তের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ থেকে ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের আর্থিক গোয়েন্দা ইউনিটকে (এফআইইউ) অনুরোধ জানানো হলে তদন্তের উদ্যোগ নেয়া হয়। তবে সাত বছরেও ইসলামী ব্যংকের এই রহস্যময় তহবীলের বিষয়টির কোন কুলকিনারা হয়নি।

সূত্র জানায়, ইসলামী ব্যাংকের ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদনেও এ বিষয়ে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। সাত বছর পর সে রহস্যময় হাজার কোটি টাকার হিসাবের তথ্য জানতে চেয়ে বাংলাদেশ ব্যংকের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক।

দুদক সূত্রে জানা যায়, দু হাজার কোটি টাকার ওই টাকার একটি অংশ ব্যাংকের বিভিন্ন শাখায় স্থানান্তর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে তা কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে গেছে তাও এখনো জানা যায়নি। এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঐ অর্থের সংযোজন এবং রুপান্তরের যাবতীয় তথ্য চেয়ে বিএফআইইউ’র কাছে চিঠি দিয়েছে দুদক।

এ বিষয়ে একটি পর্যালোচনা প্রতিবেদন চেয়ে সম্প্রতি অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাংলাদেশ ব্যংকে এই চিঠি পাঠান। দুদক সচিব জানান, দুদকের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। বিষয়টি অনুসন্ধানের পর দুদকের এখতিয়ারভূক্ত হলে তা যথানিয়মেই অনুসন্ধান হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক