শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসর’, বিক্ষোভোর ডাক ছাত্র আন্দোলনের

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার নিয়োগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সোমবার বিকালে তারা এ কর্মসূচির আয়োজন করছে।

সোমবার (১১ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি ফেসবুক পোস্টে লেখেন, ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিকাল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করবে।

অন্যদিকে, বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহিদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমমনা দাবিতে পরপর দুটি প্রোগ্রাম হওয়ায় আমরা বিকাল চারটায় একসঙ্গে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, রোববার বঙ্গবভনে শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা। তারা হলেন— ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদের মধ্যে ফারুকীকে নিয়ে সমালোচনা চলছে ফেসবুকে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোরবিস্তারিত পড়ুন

পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতকদের দেশেরবিস্তারিত পড়ুন

দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে ওঠছেবিস্তারিত পড়ুন

  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তির বক্তব্যে কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী
  • ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: এ্যানি
  • গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • ডিবির হাতে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা
  • ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
  • বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
  • স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
  • স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল
  • দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী