বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এইচএসসি পরীক্ষা পদ্ধতি বদলে যাচ্ছে!

বদলে যাচ্ছে এইচএসসি পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা হবে একাদশ শ্রেণিতে একবার এবং দ্বাদশে একবার। দুই পরীক্ষার ফল যোগ করে হবে মূল রেজাল্ট। এই পদ্ধতি কার্যকর হবে ২০২৪ সাল থেকে। এছাড়া ২০২২ সালে প্রথম-দ্বিতীয় ও ষষ্ঠ-সপ্তম এই ৪ শ্রেণির পাঠ্যক্রমে পরিবর্তন আসছে।

পরিবর্তনশীল বিশ্বে প্রায় ৫ বছর পরপর পাঠ্যক্রমে আসে পরিমার্জন। এ দেশেও কয়েক দশক ধরে চলছে শিক্ষাক্রমে নানা পরিবর্তন ও পরিমার্জন।

১৯৯৫ সালের পর, ২০১২। যে শিক্ষাক্রমের আলোকে ৯ম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ৩টি শাখায় ভাগ হয়ে যায়।
তবে, সবশেষ ‘১৭ সালে শুরু হওয়া পরিকল্পনায় ১০ম শ্রেণি পর্যন্ত একই পাঠ্যবইয়ের কাজ চলছে। সেক্ষেত্রে শাখা ভাগ হবে উচ্চ মাধ্যমিকে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান, এর ফলে ২০২৪ সাল থেকে বদলে যাচ্ছে এসএসসি পরীক্ষা। বদলের কাজ চলছে এইচএসসি পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিরও। সেই ক্ষেত্রে বোর্ড পরীক্ষা হবে দুটি। একাদশ শ্রেণিতে একবার, দ্বাদশে একবার। দুই পরীক্ষার ফল যোগ করে হবে এইচএসসি’র রেজাল্ট। নতুন শিক্ষাক্রম অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বেড়ে হবে ২দিন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ২০২২ সালে প্রথম-দ্বিতীয় ও ষষ্ঠ-সপ্তম এই চার শ্রেণির পাঠ্যক্রমে পরিবর্তন আসছে। আর ২০২৪ সালে এসএসসিতে দেয়া হবে নতুন কারিকুলাম। এরপর উচ্চ মাধ্যমিকে পরিবর্তন আনা হবে।

শিক্ষাক্রম পরিবর্তন ও পরিমার্জনে শহর গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য যেন আরো না বাড়ে সে বিষয়ে সর্তক করেন শিক্ষাবিদরা।

শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রম ও সহশিক্ষা পাঠকার্যক্রমের দৃষ্টি আর্কষণ করতে হবে। উপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে মাঠ পর্যায়ের বাস্তবতার আলোকে পরিকল্পনা প্রয়োজন বলে পরামর্শ তাদের।

নতুন সময়সীমা অনুসারে, ‘২৩ সালে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং অষ্টম ও নবম শ্রেণিতে, ‘২৪ সালে দশম এবং ‘২৬ সালের মধ্যে দ্বাদশ শ্রেণির নতুন বইয়ের কাজ শেষ হবে।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ