শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এই খাবার দেখতে মানুষের চুলের মতো, চীনাদের কাছে জনপ্রিয়

চীনাদের খাবারের তালিকা, সংস্কৃতি বরাবরই সবার কাছে কৌতূহলের বিষয়। পোকামাকড় থেকে শুরু করে সমুদ্রের নানান শৈবাল তাদের প্রিয় খাবারের তালিকায় শীর্ষে। চীনাদের বরফ বারবিকিউ কিংবা কখনো সস মিশিয়ে পাথর রান্না অবাক করেছে বিশ্বকে। সম্প্রতি চীনের চেংডুর রাস্তায় পরিবেশিত একটি নতুন খাবার তার অস্বাভাবিক চেহারার কারণে বেশ আলোচনায় এসেছে। এটি দেখতে অনেকটা মানুষের চুলের একটি পিণ্ডের মতো।

ফা কাই বা ফ্যাট চয় হচ্ছে এক ধরনের শুকনো সাইনোব্যাকটেরিয়াম যা দীর্ঘদিন ধরে চীনা খাবারের একটি অংশ। এটি বেশিরভাগ চীনের শুষ্ক এবং অনুর্বর মরুভূমি অঞ্চলে জন্মায়। যেমন-গানসু, শানসি, কিংহাই, জিনজিয়াং এবং চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়ায় এবং ফসল তোলার পরপরই বাতাসে শুকানোর মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। এর গাঢ়, ফিলিফর্ম আকৃতির কারণে, এটি সাধারণত ‘চুলের উদ্ভিজ্জ’ নামে পরিচিত।

ফা কাইয়ের বৈজ্ঞানিক নাম নস্টক ফ্ল্যাজেলিফর্ম। এটি মূলত বিভিন্ন ধরনের ঝোল এবং স্যুপে ব্যবহার করা হয়। এই খাবারটি চীনারা নববর্ষের খাবারের আয়োজনে অবশ্যই রাখার চেষ্টা করে। কারণ একে তারা সৌভাগ্যের প্রতীক বলে মনে করে। সম্প্রতি ডার্ক ট্রিটে একটি নতুন স্ট্রিট ফুড হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। প্রথম দেখায় মনে হতে পারে কেউ মানুষের চুল খাচ্ছে।

ফ্যাট চয় এর ডাকনাম চুলের উদ্ভিজ্জ। শুকনো অবস্থায় দেখতে কালো চুলের পিণ্ডের মতো। তবে একটি জনপ্রিয় স্যুপের উপকরণ হিসেবে জায়গা নিয়েছে। যা চীনাদের খুবই পছন্দ। চেংডুতে কিছু রাস্তার খাবার বিক্রেতা সম্প্রতি ফ্যাট চয় রান্নার একটি নতুন উপায় নিয়ে এসেছেন যা এর অদ্ভুত চেহারায় পরিবর্তন এনেছে।

ফা কাইয়ের একটি পিণ্ড বারবিকিউ করে কিছু সস দিয়ে খাওয়া হয়। দেখতে অদ্ভুত হলেও এর স্বাদ অতুলনীয়। অদ্ভুত চেহারা হওয়ায় কিছু কিছু মানুষ এতে বেশ আগ্রহী হয়ে উঠছেন। আবার অনেকে মানুষের চুলের মতো দেখতে কোনো কিছুতে কামড় দেওয়ার মতো সাহস করে উঠতে পারছেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে খাবারটি।

সূত্র: অডিটি সেন্ট্রাল

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

আকস্মিক ও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমেবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবংবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান