বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বিভিন্ন মন্দিরে আর্থিক অনুদান দিলেন বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন আশাশুনি উপজেলার কমলাপুর পূজা মন্দিরসহ বিভিন্ন মন্দিরের উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করেছেন।

বৃহস্পতিবার(২০ নভেম্বর)রাতে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কমলাপুর পূজা মন্ডপে উপস্থিত হয়ে মন্দির কমিটির সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ৬০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন।

আর্থিক অনুদান প্রদানকালে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন, “যার ধর্ম সে উৎসব করবে কোন বাঁধা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি ধানের শীষের প্রতি সমর্থন কামনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে সবার সহযোগিতা চান।

এর আগে তিনি উপজেলার আরো ৪টি মন্দিরে ৬০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এবং পর্যায়ক্রমে আরো ৫ টি মন্দিরে দেওয়া হবে বলে তিনি জানান।

হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কমলাপুর পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ সহ আশাশুনি উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন