শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা ব্যাংকার’স এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা ব্যাংকার’স এসোসিয়েশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের প্রিন্স হোটেল এন্ড চিলি চাইনিজ কনফারেন্স হলরুমে জেলা ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জনতা ব্যাংক সুলতানপুর শাখার ম্যানেজার মো. আব্দুর রহিম এরঁ সভাপতিত্বে এবং সংগঠেনর সাংগঠনিক সম্পাদক ও পারুলিয়া শাখার ম্যানেজার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা একটি সংগঠনের মাধ্যমে সমাজকে আরো সামনে এগিয়ে নিতে পারি। ব্যাংকার’স অ্যাসোসিয়েশন একটি চমৎকার সংগঠন। এই সংগঠনের কার্যক্রম তখনই সার্থক হবে যখন একে অপরের জন্য কাজ করতে পারবে। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অনেকের চিকিৎসার প্রয়োজন হলে তার পাশে দাঁড়ানো, সবার জন্য সবাই যদি আমরা কাজ করি, দশের লাঠি একের বোঝা সকল কাজ সহজ হবে। আপনারা ব্যাংকের যে সেবার দায়িত্ব পালন করেন আমরা ব্যবসায়ীরা আপনাদের অনেক সেবা পেয়ে থাকি। ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সাথে সুন্দর ব্যবহার ও আচরন করেন আপনারা। যে কারণে আপনাদের পেশাটাও একটি মহৎ পেশা।”

আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রিন্স হোটেল এন্ড চিলি চাইনিজ রেষ্টুরেন্ট গিয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে গিয়ে মিলিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ব্যাংকার’স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. কবির উদ্দীন, এসোসিয়েশনের কার্যকারি সভাপতি ও অগ্রণী ব্যাংকের এজিএম মো. জিল্লুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল জলিল, সংগঠনের উপদেষ্টা ফরহাদ হোসেন, কাজী মাসুদুল হক, নিয়াজ হাসান ও মাগফুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের সভাপতি তার বক্তব্যে বলেন, এসংগঠনের মাধ্যমে সাতক্ষীরার ব্যাংক কর্মকর্তাদের মধ্যে যে আত্মার বন্ধন তৈরি হয়েছে সেটি সামনে আরো সুদৃঢ় হবে ইনশাআল্লাহ। ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা আগামীতে সাতক্ষীরায় সবচেয়ে বড় অরাজনৈতিক সামাজিক পেশাজীবি সংগঠনে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন। এসময় সাতক্ষীরার সরকারি-বেসরকারী প্রায় ২ শতাধিক ব্যাংক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ