শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একদিন ছুটি নিলেই ঈদের ছুটি হতে পারে ৯ দিন!

আসন্ন মাহে রমজান উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ সূচি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল রোজা শুরু হতে পারে। সে ক্ষেত্রে ৩০ রমজান পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ৩ মে। এতে ছুটি থাকবে ৬ দিন।

এরপর একদিন ছুটি নিলেই টানা ৯দিন ছুটি কাটানো যাবে।

সাধারণত ঈদে সরকারি ছুটি থাকে তিন দিন। ২৯ রমজান হলে ঈদ হবে ২ মে আর ৩০ রমজান পূর্ণ হলে হবে ৩ মে। ৩ মে ঈদ উদযাপিত হলে ঈদের ছুটি ২-৪ মে।

তার আগে ২৯ ও ৩০ এপ্রিল শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি। আর ১ মে সরকারি (মে দিবস) ছুটি। এ হিসেবে ঈদের ছুটি হবে ৬ দিন। ঈদের পর ৫ মে বৃহস্পতিবার ১ দিন ছুটি নিলেই পরের ২ দিন সাপ্তাহিক ছুটি মিলে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

আর ৩০ রমজান পূর্ণ না হলে ঈদ হবে ২ মে। তখন ঈদের ছুটি ১-৩ মে আর সাপ্তাহিক ছুটি ২৯ ও ৩০ এপ্রিল। সব মিলে তখন ঈদের ছুটি ৫ দিন।

একই রকম সংবাদ সমূহ

কারাগারে নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা

দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত দফা নির্দেশনারবিস্তারিত পড়ুন

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছেবিস্তারিত পড়ুন

দেয়ালে আওয়ামী স্লোগান, সিসিটিভি ফুটেজ দেখে ৫ শিক্ষার্থী শনাক্ত

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,বিস্তারিত পড়ুন

  • দেশে ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
  • রমজান আসার আগেই ছোলার বাজারে উত্তাপ
  • ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে : জামায়াত আমির
  • ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন
  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • আমরা শেখ হাসিনাকে হ্যান্ডওভার চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা