রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা- ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্ন বুঝতে পারেননি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‌‘মাননীয় স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না, এটা একটা প্রশ্ন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নাই, সেটা আরেকটা প্রশ্ন। কোন মাসে কত হত্যা হয়েছে, জখম হয়েছে- ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কীসের ভিত্তিতে দিলেন, কী পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সে স্ট্যাটিস্টিক্সটা কি আমি জানি না।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা- ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লা প্রশ্ন করতে গিয়ে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে। নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, ব্রাহ্মণবাড়িয়া একটা কালচারাল জেলা। সেই জেলায় নাকি গান-বাজনা, সিনেমা নাকি বন্ধের মতোই। এই ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী ল’ অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছেন কি না? আইনের শাসন, সেটি প্রতিষ্ঠিত করতে তিনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না? নাকি ব্যর্থ হয়েছেন?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই, সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত ক্রাইম হয়েছে, অপরাধ হয়েছে, ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টার ভিতরে অপরাধী গ্রেফতার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, সামাজিকভাবে যে কোনো স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন, সে স্পেসিফিক ঘটনা আমি ৩০০ বিধিতে বিবৃতি দিতে পারবো। আজ পর্যন্ত সামাজিক চাহিদার ভিত্তিতে এবং যেগুলো আলোচিত হয়েছে, যেগুলো আলোচিত হয়-ও নাই, সেরকম যেসব অপরাধ সংঘটিত হয়েছে, সেটা সমাজের চাহিদার ভিত্তিতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেন বিচারকার্য সম্পন্ন হয়, সেজন্য আমরা সহযোগিতা করেছি। বিচার করার তো জুডিশিয়ারির কাজ।

সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসা থেকে শুরু করে রংপুরের ইদানীং চারটা যে হত্যা হলো, সেই পর্যন্ত সব কিছু দ্রুততম সময়ের মধ্যে এই পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আইনের আওতায় নিয়ে এসেছে। এখানে কোথায় কী ব্যর্থতা আছে, বলতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকারের সময়ে আইন পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো বক্তব্যে চলে। এটা সংসদ। সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। যদি কোনো স্পেসিফিক ঘটনার কথা আপনারা বলেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ৩০০ বিধিতে বক্তব্য দিতে পারবো।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যদি কাগজ নিয়ে বলা হয়, এতটা হত্যা হয়েছে, এতটা গুম হয়েছে, সেটা তো কীেসের স্টেটমেন্ট, আমরা জানি না। আমরা গতবারও সংসদে ৩০০ বিধিতে বক্তব্য দিয়েছি, স্টেটমেন্ট দিয়েছি এবং সংসদের জেনারেল আলোচনার মধ্যেও ডাটা দিয়েছি। তার মধ্যে আমরা প্রত্যেকটা পরিসংখ্যান করে প্রত্যেকটা অপরাধের চিত্র আমরা তুলে ধরেছিলাম। তখন কেউ বলতে পারে না। যদি কোনো স্পেসিফিক ঘটনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি হয় নাই, সেই বিষয়ে যদি আপনারা নোটিশ আনেন, তখন আমরা ডিবেট করতে পারবো।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী