শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এডিসি হারুনকাণ্ড: তদন্ত কমিটিতে এডমিন ক্যাডার ও ছাত্রলীগকে রাখার দাবি

ছাত্রলীগের দুই নেতাকে নির্মমভাবে মারধরের ঘটনায় আলোচিত পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সারা দেশে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনায় নাম উঠে এসেছে পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সানজিদার।

বিভিন্ন সূত্র বলছে, এডিসি সানজিদাকে নিয়েই রাজধানীর বারডেম হাসপাতালে ঘটনার সূত্রপাত হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে পৃথক বক্তব্য দিয়েছেন পুলিশের এই দুই কর্মকর্তা।

ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও পাঁচ দিন সময় চেয়ে আবেদন করেছে তদন্ত কমিটি। পুলিশের গঠন করা তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (অপারেশন্স) আবু ইউসুফকে। কমিটির অপর দুই সদস্য হলেন- রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) মো. রফিকুল ইসলাম।

তবে প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন তদন্ত কমিটিতে এডমিন ক্যাডার ও ছাত্রলীগকে রাখার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ দাবি করেন তিনি।

নিচে তার পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-

‘সমাজের কিছু মানুষ, সবকিছুতেই মাঝপথ দিয়ে চলেন। জনপ্রিয়তা কমে যাওয়ার ভয়ে, সত্য’কে সত্য বলেননা, মিথ্যা’কে মিথ্যা বলেননা। নিজের ছাড়া, ওনারা জাতীর কি উপকারে আসেন জানিনা।

যাহা সত্য-তাহা সত্য, যাহা মিথ্যা-তাহা মিথ্যা। সত্য-মিথ্যার মাঝখানে কিছু নেই। কিন্তু, নিরপেক্ষ ভাব নেয়ার জন্য, এরমধ্যে তারা একটা ধূসর লাইন খুঁজে বেড়ান, দুইপক্ষকেই খুশি করার জন্য। যদিও, এটা কোন টেকসই পদ্ধতি না।
পরকীয়া প্রেমের জের ধরে তিনজন জলজ্যান্ত মানুষকে থানায় ধরে নিয়ে কুকুরের মত পিটালো, দুইজনের ভবিষ্যৎ জীবন অন্ধকার করে দিলো, এরপরও তারা বলেন, আসলে কে দোষী তা এখনই নয়, তদন্তের পর বলা যাবে। সত্যিই সেলুকাস, কী বিচিত্র আপনারা!

মানলাম, নিষিদ্ধ পুরুষ এডিসি হারুনকে নিজের স্ত্রীর পাশে দেখে আজিজ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন, এর প্রতিশোধ কি দুজন তরুনের জীবন পঙ্গু করে দেয়া? ভবিষ্যৎ জীবন দুর্বিসহ করে তোলা?

আগে হট্টগোল যদি আগে হয়েও থাকে, সেটা থানার বাইরে। ইসিজি-ইটিটি রুমের পর্দার ভিতরে, (ভিডিওতে দেখলাম) সিভিল পোশাকে, এডিসি হারুনকে পেয়ে যদি গায়ে কেউ হাত দিয়ে থাকে, এটার জন্য তিনি মামলা করতে পারতেন। কোন নাগরিককে ধরে এনে থানায় পিটানোর অধিকার দেশের আইনের কোথাও নাই।

এডিসি হারুন যে মার খেয়েছে, তাকে দেখে একবারও কি তা মনে হয়েছে? ছাত্রলীগ মারামারি করতে চাইলেতো এতক্ষনে শাহবাগ থানা ওখানে আস্ত থাকতো না, তারা তিনজন যেতেন না, চার/পাঁচশো ছাত্র নিয়ে যেতেন।

এক শেয়ালের লেজ কাটা গেছে, এখন সবার লেজ কাটতে হবে। মিডিয়াকে ব্যবহার করে একটি গোষ্ঠী সেই অপচেষ্টাই করে যাচ্ছে। কে প্রথমে হট্টগোল তৈরী করেছে, এটা প্রতিষ্ঠিত করে যারা শাহবাগ থানার পৈশাচিক ঘটনাকে জায়েজ করতে চাচ্ছেন, তারা এডিসি হারুনের মতোই অপরাধী।

আরেকটি কথা, তদন্ত কমিটিতে যারা সদস্য তারা শুধুই পুলিশ ক্যাডারের, কমিটিতে এডমিন ক্যাডার এবং ছাত্রলীগকেও রাখা উচিত। কারণ, ঘটনার সাথে তিনটা পক্ষ জড়িত। নয়তো রিপোর্ট একতরফাই হবার সম্ভাবনা বেশি।’

একই রকম সংবাদ সমূহ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদেরবিস্তারিত পড়ুন

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষাবিস্তারিত পড়ুন

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

সরকারি চাকরিজীবীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে পেনশন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনবিস্তারিত পড়ুন

  • ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম
  • আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে ‘বাংলাদেশ’ নামে সড়কের প্রস্তাব
  • জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস
  • ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ : শিক্ষামন্ত্রী
  • বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা সেই এমপির জন্ম ১৯৮১ সালে, বাবা এখনো জীবিত
  • এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
  • পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
  • রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ
  • ‘সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম’ : সেনাবাহিনী প্রধান
  • সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে
  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
  • সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা