রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনইউবিতে মার্কেটিং গুরু ফিলিপ কটলারের জন্মদিন পালন

বিশ্ব মার্কেটিং এর গুরু প্রফেসর ফিলিপ কটলার এর ৯০তম জন্মদিন পালন করেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান কটলার ইমপ্যাক্ট।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ এর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কটলার টিমের সদস্যরা অনলাইনে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড মার্কেটিং সামিট গ্রুপের গ্লোবাল এডভাইসরি বোর্ডের সদস্য ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ড. আবু ইফসুফ মো. আবদুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, ডাব্লিউএমএস গ্রুপ এর সিএমও, ড. ফাহিম কিবরিয়া, রিসেন্ট কানাডা এর সিইও ড. খালিদ হাসান, কটলার ইমপ্যাক্ট ইউরোপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মি. এনরিকো ফোগিলা এবং লিউবেক ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস, জার্মানি এর প্রফেসর মার্ক অলিভার।

এছাড়াও অনলাইনে দেশ-বিদেশের কটলার অনুসারিরা অংশ গ্রহণ করেন।

প্রফেসর ড. ইউসুফ আবদুল্লাহ বলেন, ‘আমরা অধ্যাপক কটলারের ৯০ তম জন্মদিন উদযাপন করে আনন্দিত। বিপণন বিশ্বে তাঁর অবদান অনবদ্য। তাঁর একাডেমিক দক্ষতা এবং বাস্তবিক জ্ঞানের কারণে তৈরি হয়েছে লক্ষ লক্ষ অনুসারি ও উদ্যোক্তা।’

অনুষ্ঠানে ঘোষণা করা হয়, কটলার ইমপ্যাক্ট ইন বাংলাদেশ চ্যাপ্টার ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ যৌথ ভাবে আগামী ০৬ ও ০৭ নভেম্বর ‘ই-ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২১’ আয়োজন করবে।

অনুষ্ঠানের শেষে কেক কাটিং এর মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক রিলেশন্স বিভাগের নুরুজ্জামান ফারাবি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিকবিস্তারিত পড়ুন

নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নৈতিক শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়
  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি