মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এপ্রিলেই চলবে মেট্রোরেল!

প্রতি তিন মিনিট পরপর থামবে ট্রেন, নির্দিষ্ট স্টেশন থেকে উঠবে যাত্রীরা। সেই লক্ষ্য নিয়েই দেশে এপ্রিলে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রোরেল। উত্তরার তিনটি স্টেশনে ট্রায়াল রানের পরিকল্পনা থাকলেও আরও দুটি বাড়িয়ে সংযুক্ত করা হবে মিরপুরকেও। এরইমধ্যে ৫২ ভাগ কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

লক্ষ্য এপ্রিলে পরীক্ষামূলক চলাচল। তাই ব্যস্ততার শেষ নেই। প্রথম তিনটি স্টেশন আপাতত তৈরি হচ্ছে সেই উদ্দেশ্যে।

এছাড়া টিকিট কাউন্টার তো থাকছেই, যাত্রী ওঠানামায় সিঁড়ি, এস্কেলেটরসহ থাকবে লিফটের ব্যবস্থা। প্রতি তিন মিনিট পরপর যে ট্রেন থামবে সেই যাত্রী ওঠা-নামা নির্বিঘ্ন করতে থাকবে বিশেষ ব্যবস্থা। রাখা হয়েছে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থাও।

উত্তরার এ তিনটি স্টেশনে সরেজমিনে গেলে তেমনটাই চোখে পড়বে। কর্তৃপক্ষ বলছে, সব ঠিকঠাক থাকলে ট্রায়াল রানটা হবে নির্ধারিত সময়ে। তবে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনার কথা ভাবছেন তারা। নগরবাসীকে পরীক্ষামূলক চলাচল স্বচক্ষে দেখাতে পরিধি আরও বাড়ানোর কথা ভাবছেন তারা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, উত্তরা উত্তর, উত্তরা সেন্টাল, উত্তরা দক্ষিণ এ তিনটি নিয়েই ট্রায়াল রান করার পরিকল্পনা। কিন্তু আমরা চেষ্টা করছি, এটাকে বাড়িয়ে শহরের ভেতরে ট্রায়াল রান করার। তাহলে শহরের মধ্যে মানুষ ট্রেনগুলো দেখতে পারবে।

মোট ১৬টি স্টেশনের প্রতিটির কাজই এখন চলমান। এর মধ্যে প্রথম পাঁচটি প্ল্যাটফর্মের অবকাঠামো শেষ। আর বাকিগুলোরও পিলার বসে গেছে। ডিসেম্বরেই প্রথম লটের পাঁচটি রেল জাপানে তৈরি হবে বলেও মেট্রোরেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।বিস্তারিত পড়ুন

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জতিসংঘের ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইর্য়কবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ